মুন্সীগঞ্জ প্রতিনিধি: মুন্সীগঞ্জে ফেন্সিডিল নিয়ে যুবলীগ নেতাসহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক করেছে ডিবি পুলিশ । আটককৃত ১. মো: নাজমুল ফাহাদ নিলয় (২৯), শহরের মানিকপুর এলাকার মৃত মফিজউদ্দিনের ছেলে । ২. মো: রোমান কবির (২৮), শহরের পাঁচঘড়িয়াকান্দি গ্রামের শামসুদ্দিন বেপারীর ছেলে ।
৩. সদরের উত্তর চরমশুরা গ্রামের শাহজাহান ভূইয়া ছেলে সোহাগ (৩০) সে চরকেওয়ার ইউনিয়ন যুবলীগের সাধারন সম্পাদক। শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে তাদেরকে কাটাখালি বাজারের মেসার্স বেপারী ট্রেডার্স এর সামনের পাকা রাস্তা থেকে তাদেরকে আটক করা হয়।মোটর সাইকেল যোগে তারা মাদক বহন করে আসছিলো ।
এ সময় মোটর সাইকেলে থাকা নিলয় এর প্যান্টের দুই পকেটে ৫ বোতল । কবিরের প্যান্টের ডান এবং বাম পকেট থেকে ৫ বোতল । সোহাগ এর প্যান্টের পকেট থেকে ২ বোতলসহ মোট ১২ বোতল ফেন্সিডিল উদ্ধার করে ডিবি পুলিশ । এ সময় মাদক পরিবহনে ব্যবহার করা পালসার মোটর সাইকেলও জব্দ করা হয়।
আটকের বিষয়টি নিশ্চিত করে ডিবি পুলিশের এস আই মো: হিমেল হোসেন জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা করা হয়েছে ।
স/এষ্

