মুন্সীগঞ্জ প্রতিনিধি: মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার রামকৃষ্ণদী গ্রাম থেকে মো: মিজানুর রহমান (২০ ) নামের একজনকে ভূয়া প্রশ্নপত্র সংগ্রহ ও প্রচারের অভিযোগে গ্রেফতার করেছে র্যাব ১১ সিপিসি ১, মুন্সীগঞ্জ ক্যাম্প । শনিবার এক প্রেসব্রিফিং র্যাব ১১জানায়, ৭ এপ্রিল রাত দেড়টার দিকে র্যাব ১১ এর মুন্সীগঞ্জ ক্যাম্পের অধিনায়ক মোঃ নাহিদ হাসান জনি এবং এএসপি মোঃ মহিতুল ইসলামের নেতৃত্বে গোপনসংবাদের ভিত্তিতে মুন্সীগঞ্জ জেলার সিরাজদিখান থানাধীন গ্রামে অভিযান চালিয়ে মিজানুর রহমানকে গ্রেফতার করে। এই সময় তার কাছ থেকে দুইটি স¥ার্টফোন উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মোবাইলে এইচএসসি পরীক্ষা ২০১৮ এর ইংরেজি ১ম পত্রের প্রশ্নের একটি নমুনা পাওয়া যায়। পরীক্ষা শুরু হওয়ার আগে তার কাছে প্রাপ্ত কথিত ফাঁস হওয়া প্রশ্নের নমুনার সাথে পরীক্ষার মূল প্রশ্নপত্রের সাথে মিল খুঁজে পাওয়া যায়নি। গ্রেফতারকৃত আসামী প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায় যে, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, মেসেঞ্জার এবং ইমো ব্যবহার করে অসাধু প্রতারক চক্র হতে ভুয়া প্রশ্নপত্র সংগ্রহ করে এইচএসসি পরীক্ষায় অংশগ্রহনকারী ছাত্রছাত্রীদের নিকট গোপনে বিতরণ করছিল। আটককৃত মোঃ মিজানুর রহমান রামকৃষ্ণদী গ্রামের সিদ্দিক বেপারীর পুত্র ।
র্যাব ১১ এর মুন্সীগঞ্জ ক্যাম্পের কোম্পানি অধিনায়ক মো: নাহিদ হাসান জানান,এই চক্রের সাথে জড়িত অন্যান্য সদস্যদের গ্রেফতার করে আইনের আওতায় আনার প্রচেষ্টা অব্যাহত রয়েছে। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মুন্সীগঞ্জ জেলার সিরাজদিখান থানায় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন ।
স/এষ্

