ঢাকাশুক্রবার , ১২ অক্টোবর ২০১৮
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

মুন্সীগঞ্জে প্রধানমন্ত্রীর সমাবেশ স্থল ছেয়ে গেছে এটর্নি জেনারেলের ব্যানার ফেস্টুনে


অক্টোবর ১২, ২০১৮ ৭:৫২ অপরাহ্ণ
Link Copied!

মুন্সীগঞ্জ প্রতিনিধি: ১৪ অক্টোবর প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে মুন্সীগঞ্জ ২ আসনের গুরুত্বপূর্ন পয়েন্টে এটর্নি জেনারেল মাহবুবে আলমের ছবি সংবলিত ব্যানার ও ফেষ্টুনে ছেয়ে প্রধানমন্ত্রীর সমাবেশ স্থল ও এর আশপাশ এলাকা। নেত্রীকে বরন করে নিতে পুরো জেলা জুড়ে ব্যাপক প্রস্তুতি নিয়েছে আ”লীগের নেতাকর্মীরা। ফেষ্টুন, ব্যানারে ছেয়ে গেছে পুরো মুন্সীগঞ্জ ২ আসনের নির্বাচনী এলাকা । মনোনয়ন প্রত্যাশীরা ব্যানার ও ফেষ্টুন দিয়ে মহাসড়ক সাজিয়েছে। অনেকে বড় বড় ব্যানারও লাগিয়েছে মহাসড়কের দু”পাশে। বেশী চোখে পড়েছে এটর্নি জেনারেলের ফেষ্টুন ও ব্যানার। ব্যাপক উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে এটর্নি জেনারেল মাহবুবে আলম সমর্থদের মাঝে। অনেকটা ঈদের আনন্দ বিরাজ করছে মুন্সীগঞ্জ -টংগীবাড়ী মুন্সীগঞ্জ ২ আসনের এটর্নি জেনারেল সমর্থকদের মনে।

এ ব্যাপারে এটর্নি জেনারেল মাহবুবে আলম জানান, এটা কোন জনসভা নয় এটা একটা সুধী সমাবেশ। এরপরেও স্থানীয় নেতাকর্মীসহ বিপুল সংখক আমার কর্মী সমর্থকরা সমাবেশে উপস্থিত হবে। জনসভা হলে বিপুল পরিমান লোকজন সভাস্থলে উপস্থিত করা সম্ভব হতো।

উল্লেখ্য- ১৪ অক্টোবর রোববার প্রধানমন্ত্রী শেখ হাসিনা আসছেন মুন্সীগঞ্জের মাওয়া প্রান্তে পদ্মাসেতুর কাজ পরিদর্শনে। পদ্মা সেতু প্রকল্প মাওয়া কান্দিপাড়া যশলদিয়া এলাকায় স্থায়ী নদীর তীর রক্ষা মূলক প্রকল্প, ঢাকা-মাওয়া-ভাঙ্গা পর্যন্ত এক্সপ্রেসওয়ে, নদী শাসন কাজ সংলগ্ন এলাকায় স্থায়ী নদী তীর সংরক্ষণ, পদ্মাসেতু প্রকল্পের ৬০ভাগ কাজ এবং পদ্মাসেতু রেললিংক নির্মাণ কাজের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।একইদিন ঢাকা-মাওয়া হাইওয়ের পদ্মা থানা ভবন পাশেই বড় অংশে সুধী সমাবেশ অনুষ্ঠিত হবে। স/রহ