ঢাকারবিবার , ৩১ মে ২০২০
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

মুন্সীগঞ্জে প্রথম দিনেই মানা হচ্ছেনা স্বাস্থ্যবিধি, সংক্রামন বেড়েই চলছে

admin
মে ৩১, ২০২০ ১২:১৯ অপরাহ্ণ
Link Copied!

মুন্সীগঞ্জ প্রতিনিধি: সরকারি ছুটি আর না বাড়ানোর কারনে রবিবার সকাল থেকে স্বাস্থ্যবিধি মেনে খুলছে সরকারি- বেসরকারি অফিস। কর্মস্থলে যোগদিতে মানুষ ছুটে চলছে ঢাকা নারায়নগঞ্জের দিকে। তবে, গণপরিবহন চালু না হওয়ায় বিকল্প পথ হিসাবে নদী পথে লঞ্চে ঢাকা এবং নারায়নগঞ্জ যাচ্ছে কর্মজীবি মানুষ ।

অনেকে আবার জীবনের ঝুঁকি নিয়ে ঢাকাগামী লঞ্চে উঠছে ট্রলার দিয়ে। সেখানেও মানা হচ্ছেনা স্বাস্থ্য বিধি। দোকানপাট খুলে যাওয়ায় শহরজুড়ে বেড়ে গেছে গণপরিবহন ও সাধারন মানুষের উপস্থিতি। এতে করে জুড়ে করোনা রোগীর সংখ্যা দিন দিন আরো বাড়তে পারে।

এমন শংকায় শংকিত জেলার সাধারন মানুষ। এদিকে দক্ষিন বঙ্গের ২৩ জেলার একমাত্র প্রবেশদ্বার মুন্সীগঞ্জের লৌহজংয়ের শিমুলিয়া – কাঠালবাড়ী নৌরুটেও ঢাকামুখী মানুষের উপচে পড়া ভিড় লক্ষ করা গেছে। ফেরিগুলোতে সামাজিক দুরত্ব বা স্বাস্থ্যবিধি মানছেন না যাত্রীদের বেশিরভাগই। ফেরিগুলোতেও রাজধানী অভিমুখী মানুষের চাপ দেখা গেছে।

অন্যদিকে মুন্সীগঞ্জ জেলাজুড়ে করোনার বিস্তার বেড়েই চলছে। গত ৪৮ ঘন্টায় মুন্সীগঞ্জ জেলায় নতুন করে ৬৮ জনসহ ৭০৩ জন করোনা রোগীকে সনাক্ত করেছে জেলা স্বাস্থ্য বিভাগ। করোনা বিস্তার রোধে সরকারী নির্দেশনা বাস্তবায়ন এবং সাধারন মানুষের মধ্যে গণসচেতনতা তৈরীর উপর তাগিদ দিয়েছেন বিশিষ্টজনেরা।

স/এস্