মুন্সীগঞ্জ প্রতিনিধি: মুন্সীগঞ্জ পুলিশ লাইনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আগত প্রধান অতিথি ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী সোমবার সকালে সদর পুলিশ ফাঁড়ি ভবন, নারী পুলিশ ব্যারাক ভবন ও অফিসার্স মেসের উদ্বোধন করেছেন। এসময় তার সঙ্গে ছিলেন ডিআইজি(ঢাকা রেঞ্জ) চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, জেলা প্রশাসক সায়লা ফারজানা, পুলিশ সুপার জায়েদুল আলম, অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান প্রমুখ। স/রর

