মুন্সীগঞ্জ প্রতিনিধি:
মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় পুলিশ প্লাজার ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে । মঙ্গলবার সকালে শ্রীনগর সার্কেল অফিসের পাশে পুলিশ প্লাজার ভিত্তি প্রস্তর অনুষ্টানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে ভিত্তি প্রস্তর করেন আইজিপি এ কে এম শহীদুল হক। পরে পুলিশ প্লাজা চত্বরে জেলা পুলিশের আয়োজনে মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ বিরোধী কমিউনিটি পুলিশিং মতবিনিময় সভা অনুষ্টিত হয়। পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন আইজিপি শহীদুল হক, বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, ঢাকা রেঞ্জের আইজিপি আবদুল্লাহ আল- মামুন, জেলা প্রশাসক সায়লা ফারজানা, শ্রীনগর উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মমিন আলী, স্থানীয় মুক্তিযোদ্ধাসহ আরো অনেকে। বক্তরা বলেন, এই পুলিশ প্লাজা নির্মাণ করা হলে এখানে একটি অর্থনীতির চাকা সচল হবে। এখানকার আয় দিয়ে ঝুঁকিপূর্ণ কাজে দায়িত্ব পালনে কোন পুলিশ সদস্য যদি আহত কিংবা নিহত হয় । তাহলে এই প্লাজার আয়ের টাকা দিয়ে সহযোগিতা করা হবে। জঙ্গিবাদ, মাদক আর নাশকতা সম্পর্কে আইজিপি বলেন, দেশ থেকে মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ দমন করা হয়েছে । জঙ্গিবাদ দমনে কমিউনিটি পুলিশিং সদস্যদের পাশাপাশি সকল শ্রেণী পেশার মানুষ সহযোগিতা করেছে । পুলিশকে সহযোগিতা করে দেশের আইন সৃংখলা রক্ষায় পুলিশের পাশাপাশি সকলকে এগিয়ে আসার আহব্বান জানান ।
স/নাঈম

