ঢাকাশুক্রবার , ৭ সেপ্টেম্বর ২০১৮
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

মুন্সীগঞ্জে পুলিশের সাথে বন্দুক যুদ্ধে দুই জঙ্গি নিহত,অস্ত্রগুলি ও উদ্ধার


সেপ্টেম্বর ৭, ২০১৮ ১:৫৪ অপরাহ্ণ
Link Copied!

এম.এম.রহমান,মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় পুলিশের চেকপোস্টে হামলা চালানোর সময় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে গুলি দুই জঙ্গি নিহত হয়েছে। এরা লেখক-প্রকাশক শাহজাহান বাচ্চু হত্যার সঙ্গে সরাসরি জড়িত ছিল বলে দাবি করছে পুলিশ। বৃহস্পতিবার  দিনগত রাত ২টার দিকে শ্রীনগরের সাতগাঁও এলাকার কে সি রোডে এ গুলিবিনিময় হয়। এসময় আহত হয়েছেন পুলিশের তিন সদস্যও।শুক্রবার ৭ সেপ্টেম্বর) সকালে জেলা পুলিশ সুপার জায়েদুল জানান, কে সি রোডের শ্রীনগর চেকপোস্টে দায়িত্ব পালন করছিল পুলিশ। এসময় জঙ্গি সদস্যরা তাদের উপর হামলা চালায়। তখন পুলিশের সঙ্গে জঙ্গিদের গুলিবিনিময়কালে মো: শামীম ওরফে কাকা ওরফে বোমা শামীম(৪০)ও এখলাছুর রহমান এখলাছ(৩৩) নামে দু’জন নিহত হয়। এর আগে পুলিশের সঙ্গে জঙ্গিদের প্রায় ৪৫ মিনিট গুলিবিনিময় হয়। জঙ্গিদের দমনে পুলিশ ৫৮ রাউন্ডগুলি ছুড়ে। ঘটনাস্থল থেকে পুলিশ ১টি পিস্তল,১টি ম্যাগজিন,৩ রাউন্ডগুলি,১১টি তাজা ককটেল, ২টি ছোড়া, এবং হুন্ডার জব্দ করে। এ দু’জন প্রকাশক বাচ্চু হত্যার সঙ্গে সরাসরি জড়িত বলে জানিয়েছে পুলিশ।আহত পুলিশের ৩ সদস্যকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।  

শ্রক্রবার দুপুরে পুলিশ সুপার এক সংবাদ সম্নেলনের মাধ্যমে পুলিশ সুপার মো: জায়েদুল আলম জানান,নিহত জঙ্গি বোমা শামীম মুক্তমনা ব্লগার শাহজাহান বাচ্চুর হত্যারমূল পরিকল্পনাকারী।সে কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া থানার লৌক্ষা গ্রামের মৃত আব্দুল রশিদের পুত্র। এর বিরুদ্ধে হত্যা মামলাসহ ৫টি ডাকাতি মামলা রয়েছে।নিহত এখলাছুর রহমান এখলাছ(৩৩)জামালপুর জেলা শহরের খামারপারা গ্রামের গিয়াসউদ্দিনের পুত্র। সে মুন্সীগঞ্জের বালুরচরে ভাড়া বাসায় থাকতেন এবং শাহজাহান বাচ্চুকে হত্যা করার অস্ত্রগুলো গাজীপুরে নিহত রহমানের বাসায় দিয়ে আসে।তিনি আরো বলেন, ব্লগার শাহজান বাচ্চু হত্যার সাথে জড়িত ৪ জনের মধ্যে তিনজন পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হয়েছে। বাকী একজনকেও দ্রুত আটক করা হবে।

উল্লেখ্য-গত ১১ জুন সন্ধ্যায় মুন্সিগঞ্জের সিরাজদিখানের পূর্ব কাকালদী গ্রামে দুর্বৃত্তদের গুলিতে নিহত হন শাহজাহান বাচ্চু (৬০)। দু’টি মোটরসাইকেলে এসে তাকে গুলি করার পর দ্রুত পালিয়ে যায় দুর্বৃত্তরা। 

স/রহ