ঢাকারবিবার , ৪ অক্টোবর ২০২০
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

মুন্সীগঞ্জে পান চাষে ফলন এবং দাম ভালো থাকায় কৃষকের মুখে হাঁসি

admin
অক্টোবর ৪, ২০২০ ১:২৩ পূর্বাহ্ণ
Link Copied!

এম এম রহমান, মুন্সীগঞ্জ: চলতি মৌসুমে আবহাওয়া অনূকুলে থাকায় এবছর পানের ফলন বৃদ্ধি পেয়েছে। গত বছরের তুলনায় এবার ফলন বেশী হওয়ায় কৃষকের মুখে হাঁসি ফুটেছে। এছাড়া বর্তমানে পাইকারী বাজারে পান বিক্রি করে ভালো দাম পাচ্ছে কৃষরা।

সরেজমিনে ঘুরে দেখাগেছে, প্রতি বছরের ন্যায় এ বছরও মুন্সীগঞ্জ সদরের রামপাল , বজ্রযোগিনী এবং টঙ্গিবাড়ীর উপজেলার বিভিন্ন এলাকায় পানের বরজগুলোতে ফলন ভালো হয়েছে।পান চাষ লাভজনক হওয়ায় এসব এলাকায় দিন দিন বাড়ছে পানের আবাদ। বাজারে পানের দামও ভালো পাওয়া যাচ্ছে।

এতে করে পান চাষে দিন দিন কৃষকদের আগ্রহ বাড়ছে । এসব এলাকার পান চাষিরা তাদের উৎপাদিত পান মুন্সীরহাট, ধলাগাঁও বাজার, বেতকার হাটসহ পার্শবর্তী জেলা নারায়নগঞ্জ বিভিন্ন পাইকারী হাটে বিক্রি করছে কৃষরা।

পানচাষি মান্নানকাজী জানান, ৮০টি পানে এক বিরা । ৮০ বিরায় এক গাদি । বড় সাইজের একগাদি পানি বিক্রি হচ্ছে সাড়ে ৬ হাজার টাকায়। ছোট এবং মাঝারি সাইজের একগাদি পানের দাম পাচ্ছি সাড়ে ৩ হাজার থেকে সাড়ে ৪ হাজার টাকা। বাজারে পানের ব্যাপক চাহিদা আছে ।

দামও ভালো তবে কয়েকদিনের বৃষ্টির কারনে জমির মাটি নরম হয়ে যাওয়ায় সময়মত পান তুলতে পারিনি। তারপরও বৃষ্টির ফাঁকে ফাঁকে পান তুলে ভাল দামে বিক্রি করেছি।

বাজারে পান কিনতে আসা পাইকার নাজমুল হোসেন জানান, আগের তুলনায় পানের দাম বেশ বেড়ে গেছে।
প্রতি গাদি পান প্রায় পাঁচশত টাকা বেশী দিয়ে কিনতে হচ্ছে। সাড়ে ৬ হাজার টাকাগাদি কিনলাম বড় পান। মাঝারি পান কিনলাম সাড়ে ৪ হাজার টাকা গাদি।

মুন্সীগঞ্জ বাজারের পান দোকানদার আনোয়ার বলেন, পানের দাম বেশি হওয়ায় বিপাকে পড়েছি। বিশেষ করে আমরা যারা দোকানে খিলি পান বিক্রি করি। আগে পানের বিরা প্রতি দাম ছিল ৬০ থেকে ৭০ টাকা।

তখন প্রতি খিলি পান পাঁচ টাকা করে বিক্রি করতাম এখন পানের দাম দ্বিগুণ হয়ে দেড়শ’ থেকে দুইশ’ টাকা হলেও আমাদের সেই আগের দামেই বিক্রি করতে হচ্ছে।

স/এষ্