ঢাকাবৃহস্পতিবার , ২৩ এপ্রিল ২০২০
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

মুন্সীগঞ্জে পাইকারী বাজারগুলোতে সামাজিক দূরত্ব মানছেনা কেউ

admin
এপ্রিল ২৩, ২০২০ ১০:৩৬ অপরাহ্ণ
Link Copied!

এম এম রহমান,মুন্সীগঞ্জ : মুন্সীগঞ্জে পাইকারী মাছ এবং সবজি বিক্রির বাজারগুলোতে সামাজিক দূরত্ব মানছেনা কেউ। ভোর সকাল থেকে নরমাল চায়ের কাপে চুমুক দিয়েই শুরু করে সরকারী বিধি নিষেধ অমান্য করার অধ্যায় ।

বৃহস্পতিবার সকাল ৬ টার সময় মুন্সীগঞ্জের মিরকাদিম পৌর এলাকার ঐতিহ্যবাহী পাইকারী মাছ বাজারের জনসমাগম দেখে বুঝার উপায় নেই যে দেশে অঘোষিত লক ডাউন চলছে। আড়ৎদার, পাইকার সবাই সেই আগের মতই মাছ বিক্রিতে ব্যস্ত। গাদাগাদি করে পাইকাররা কিনছে মাছ, মানুষের উপচে পড়া ভিড়। কারো হাতে নিরাপত্তা হ্যান্ড গ্লাবস নেই।

অনেকেই আসছেন মাস্ক ছাড়া। এই গণজমায়েত থেকে সংক্রমন ছড়াতে পারে এটা তারা মানতেই চাচ্ছেনা। প্রশাসনের লোক দেখলে তারা পকেট থেকে মাস্ক বের করে প্রদর্শন করে। এ সময় তারা কিছুটা সতর্ক হয়ে সামাজিক দূরত্ব মেনে চলছে এমনটা বুঝানোর চেষ্টা করে। প্রশাসনের লোকজন চলে গেলে সেই আগের রূপে ফিরে যায়। বাজারের পাশেই খোলা রয়েছে চায়ের দোকান।

সেখানে একই কাপে চা খাচ্ছে সকলে। মুক্তারপুর ফেরিঘাট এলাকার পাইকারী আরেকটি সবজি বিক্রির হাট সেখানকার পরিস্থিতিও একই ছিলো। শহরের বিভিন্ন এলাকায় শত শত শ্রমিকদের বিল্ডিং কনস্ট্রাশনের ছাদ ঢালাইয়ের কাজ করতে দেখা গেছে। সেসব এলাকার সাধারন মানুষ সংক্রামন ঝুঁকিতে রয়েছে বলে মনে করছে সুধী সমাজ।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট খাঁন মো: নাজমুস সোয়েব বলেন, বার বার মানুষকে সচেতন করা হচ্ছে। মানুষকে যতোই বুঝানো হচ্ছে তারা অসেচতনতার পরিচয় দিচ্ছে। সামাজিক দূরত্ব নিশ্চিত করার লক্ষে জেলা উপজেলা প্রশাসনের কর্মকর্তারা, সেনাবাহিনী এবং পুলিশ বাহিনীর সদস্যরা কাজ করছে। সামাজিক দূরত্ব নিশ্চিত করতে প্রয়োজনে আমরা আরো কঠোর পদক্ষেপ নেয়া হবে।

স/এষ্