মুন্সীগঞ্জ প্রতিনিধি: সামাজিক দুরুত্ব বজায় রাখি করোনা প্রভর্দূভাব থেকে নিরাপদে থাকি এই শ্লোগান নিয়ে মুন্সীগঞ্জে ৭ শতাধিক পরিবারে মাঝে খাদ্য সামগ্রী বিতরণ এবং করোনা ভাইরাস থেকে রক্ষায় দেশ ও বিশ্বের সকল মানুষের জন্য বিশেষ দোয়া করা হয়েছে।
শহর আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মোঃ সাঈদুর রহমান ভূইয়া ও সমাজ সেবক লিটন গাজী নিজ অর্থায়নে শুক্রবার সকালে পূর্বশিলমন্দি এলাকায় এই খাদ্য সামগ্রী দরিদ্রদের ঘরে ঘরে পৌছে দেয় তারা।
খাদ্য সামগ্রী গ্রহনকারীরা বলেন,করোনা ভাইরাসের কারনে আমাদের কাজকর্ম বন্ধ হয়ে গেছে। এখন না খেয়ে থাকার অবস্থা চলছে। আমরা পৌর সভার বাসিন্দা হলেও তেমন সাহায্য সহযোগীতা পাওয়া যায়না। তবে সাইদুর ও লিটন সাহেবের উদ্যোগে আমাদের খাদ্য সহয়তা পেয়েছি।
সাঈদুর রহমান ভূইয়া বলেন,করোনা ভাইরাসের কারনে হত দরিদ্রদের কাজ কর্ম বন্ধ তাদের যাতে না খেয়ে থাকতে না হয় তাই সবার ঘরে ঘরে খাদ্য সহয়াতা পৌছে দিচ্ছি। আমাদের সহয়তা কর্যক্রম অব্যাহত থাকবে।
স/এষ্

