ঢাকাসোমবার , ১১ নভেম্বর ২০১৯
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

মুন্সীগঞ্জে নানা আয়োজনে পবিত্র ঈদে মিলাদুন্নবী পালিত হয়েছে

admin
নভেম্বর ১১, ২০১৯ ১২:৫৭ পূর্বাহ্ণ
Link Copied!

মুন্সীগঞ্জ প্রতিনিধি: আজ পবিত্র ১২ই রবিউল আউয়াল ঈদে মিলাদুন্নবী (স:) এর জন্মদিন। প্রিয় নবীর জন্মদিন উপলক্ষে মুন্সীগঞ্জে নানা আয়োজনে জশনে জুলুস পালন করেছে বিভিন্ন ইসলামিক সংগঠন ও সাধারন মুসল্লিরা।

রবিবার সকালে আহলে সুন্নাত আল জামাত জেলা শাখার আয়োজনে জশনে জুলুসে হাজার হাজার মুসলিম জনতা বৈরী আওহাওয়া ও গুঁড়ি গুঁড়ি বৃষ্টি উপেক্ষা করে জুলুসে যোগদান করেন। শহরের বিভিন্ন এলাকা থেকে আগত হাজার হাজার মুসুল্লিদের সমাগম ঘটে।

এ সময় নূর নবীর জন্মদিন ঘরে ঘরে মিলাদ দিন স্লোগানে মুখরিত হয় পুরো শহর এলাকা। এছাড়াও জেলার বিভিন্ন স্থানে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

এ জুলুসে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মুন্সীগঞ্জ পৌর সভার মেয়র মুহাম্মদ ফয়সাল বিপ্লব, আহলে সুন্নাত আল জামাতের এ এফ এম আরিফুজ্জমান দিদার, আলহাজ্ব নজরুল ইসলাম চিস্তি (খাকা লেংটা) সহ আহলে সুন্মাত আল জামাতের জেলা ও উপজেলা শাখার নেত্রীবৃন্দরা।

স/এষ্