ঢাকাশনিবার , ৮ মার্চ ২০২৫
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

মুন্সীগঞ্জে নানা আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস পালন

চমক নিউজ, ময়মানসিংহ
মার্চ ৮, ২০২৫ ৪:৩৪ অপরাহ্ণ
Link Copied!

মুন্সীগঞ্জে নানা আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস পালন

মুন্সীগঞ্জ প্রতিনিধি– “অধিকার, সমতা, ক্ষমতায়ণ, নারী ও কন্যার উন্নয়ন” এই স্লোগানে ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে মুন্সীগঞ্জ আলোচনসভা, নারী সমাবেশ সহ নানা কর্মসূচি পালন করা হয়েছে। শনিবার সকালে দিবসটি উপলক্ষ্যে জেলা কালেক্টর মাঠে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়।

এ সময় পায়রা ও বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্ভোধন করেন জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাত। এতে অংশ নেয় জেলার বিভিন্ন শ্রেনী পেশার নারীরা।পরে জেলা প্রসাকের সম্মেলন কক্ষে আলোসভা ও ডকুমেন্টারি প্রদর্শন অনুষ্ঠিত হয়।

মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক আলেয়া ফেরদৌসীর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা বিভিন্ন স্তরের প্রতিনিধিরা।বক্তরা নারীদের ক্ষমতায়ন, সমতা ও যথাযথ মর্যাদা বিষয়ে আলোকপাত করেন। বাংলাদেশের অগ্রগতিতে নারী পুরুষদের সমান অংশগ্রহনের বিকল্পনেই বলে জানান বক্তরা।

আলোকপাত করা হয় জুলাই গণঅভ্যুত্থানে নারীদের সক্রিয় অংশগ্রহণের বিষয়।পরে কিশোর-কিশোরী ক্লাব ও রচনা প্রতিযোগিতায় নারীদের পুরষ্কার বিতরণ এবং প্রশিক্ষণ গ্রহণকারী নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়।