মুন্সীগঞ্জ প্রতিনিধি:মুন্সীগঞ্জে নববর্ষ উপলক্ষে শিশু মেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে জেলা শিল্পকলা একাডেমিতে জেলা প্রশাসন ও শিশু একাডেমীর আয়োজনে এ মেলা অনুষ্ঠিত হয। মেলায় শিশুদের সাংস্কৃতিক প্রশিক্ষণ কোর্সে-২০১৭ এর সমাপনী পরিক্ষা অনুষ্ঠিত হয়। এতে অংশ নেয় শিশু একাডেমির শিক্ষার্থীরা। তারা সংগীত ও নৃত্য পরিবেশন করে।
অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) এইচ এম রকিব হায়দারের সভাপতিত্বে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার আশফাকুজ্জামান, শিশু একাডেমির কর্মকর্তা জিয়াসমিন আরা বেগম, শিল্পকলা একাডেমির কালচারার অফিসার মুখলেছা হিলালী, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি মতিউল ইসলাম হিরু , মুক্তিযোদ্ধা কাদের মোল্লা প্রমুখ। পরে কোর্সে উর্ত্তীণ শিশুদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিরা।
স/এষ্

