ঢাকাশুক্রবার , ৫ জুন ২০২০
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

মুন্সীগঞ্জে নতুন করে ৫৬ জনসহ মোট করোনা আক্রান্ত ৯০৯ জন

admin
জুন ৫, ২০২০ ১১:০০ অপরাহ্ণ
Link Copied!

এম এম রহমান,মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জ জেলায় নতুন করে ৫৬ জন করোনা রোগীকে শনাক্ত জেলা স্বাস্থ্য বিভাগ। শুক্রবার বিকেলে ২০০ জনের ফলাফল পাঠায় ন্যাশনাল ইনস্টিটিউট অব প্রিভেনটিভ অ্যান্ড সোশ্যাল মেডিসিন। এতে ৫৬ জনের ফলাফলে করোনা পজেটিভ আসে।

এ নিয়ে জেলায় মোট করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ৯০৯ জনে। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা সিভিল সার্জন ডা: আবুল কালাম আজাদ। জেলায় এ্ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে ২৩ জন এবং চিকিৎসা শেষে সুস্থ্য হয়ে বাড়ী ফিরেছেন ২৯২ জন।

অন্যদিকে জেলাজুড়ে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বৃদ্ধির পাশাপাশি দীর্ঘ হচ্ছে মৃতের সংখ্যাও । গণপরিবহন এবং হাটবাজারগুলোতে এখনও মানা হচ্ছেনা স্বাস্থ্যবিধি । দিন দিন সংক্রমন ছড়িয়ে যাওয়ায় সাধারন মানুষের মনে আতংক বিরাজ করছে। এতে করে জেলাটির নাম রেড জোনের তালিকায় অন্তুভূক্ত হওয়ার শঙ্কায় উদ্বেগ প্রকাশ করেছে স্বাস্থ্য বিশেষজ্ঞরা।

স/এষ্