ঢাকাশনিবার , ৮ মার্চ ২০২৫
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

মুন্সীগঞ্জে দুই শিশুকে ধর্ষণের অভিযোগে ৬৫ বছরের বৃদ্ধ আটক

চমক নিউজ, বেনাপোল অফিস
মার্চ ৮, ২০২৫ ৪:২৫ অপরাহ্ণ
Link Copied!

মুন্সীগঞ্জে দুই শিশুকে ধর্ষণের অভিযোগে ৬৫ বছরের বৃদ্ধ আটক

মুন্সীগঞ্জ প্রতিনিধি– মুন্সীগঞ্জে খাবার ও বেলুন কিনে দেয়ার প্রলোভন দেখিয়ে দুই শিশুকে ধর্ষণের অভিযোগে আলী চোকদার (৬৫) নামের এক বৃদ্ধকে আটক করেছে পুলিশ।

গত শুক্রবার রাতে মুন্সীগঞ্জ সদর উপজেলার পশ্চিম মুক্তারপুর এলাকা থেকে ৯৯৯ এ স্থানীয়দের মাধ্যমে ফোন পেয়ে অভিযুক্ত ধর্ষককে আটক করা হয়।

আটককৃত ব্যক্তির বিরুদ্ধে ধর্ষণ আইনে মামলা করা হয়েছে। সে টঙ্গীবাড়ী উপজেলার সেরাজাবাদ গ্রামের মৃত ইসমাইল চোকদারের পুত্র। তিনি পশ্চিম মুক্তারপুর এলাকায় শরবত বিক্রি করেন।

আটকের বিষয়টি নিশ্চিত করে মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) মোহাম্মদ সাইফুল আলম এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, ভুক্তভোগী ৮ এবং ১০ বছরের দুই শিশু পরিবারের সাথে পশ্চিম মুক্তারপুর এলাকায় ভাড়া বাসায় থাকতেন।

গত ২ মার্চ ৩ টার দিকে খাবার ও বেলুন কিনে দেয়ার প্রলোভন দেখিয়ে ভাড়াটিয়া ঘরে নিয়ে ওই শিশুদেরকে ধর্ষণ আলী চোকদার।

বিষয়টি এলাকায় জানাজানি হলে গত ৭ই মার্চ শুক্রবার রাতে স্থানীয়রা ধর্ষককে আটক করে ৯৯৯ এ ফোন দিয়ে পুলিশের হাতে সোপর্দ করেন।

এই ঘটনায় ভুক্তভোগী এক শিশুর মা বাদী হয়ে মুন্সীগঞ্জ সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন। পুলিশ ভুক্তভোগী দুই শিশুকে ডাক্তারি পরীক্ষার জন্য পাঠায়।

এ ঘটনার সর্বশেষ তথ্য জানতে চাইলে মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) মোহাম্মদ সাইফুল আলম বলেন, ভুক্তভোগী দুই শিশুকে শনিবার ৮ই মার্চ মেডিকেল রিপোর্ট করা হয়েছে।

এই রিপোর্ট আরোও ২ দিন পর পাবো। রিপোর্ট পাওয়ার পর তদন্ত সাপেক্ষে আমরা এই মামলায় আদালতে চার্জশীট দাখিল করবো।