এম এম রহমান,মুন্সীগঞ্জ:
মুন্সীগঞ্জের মীরকাদিম পৌরসভায় দুই মাদকব্যবসায়ী গ্রুপের মধ্যে বন্দুকযুদ্ধে সুমন বিশ্বাস ওরফে কানা সুমন(৩৬) নামে এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছে বলে জানায় পুলিশ। রোববার দিবাগত রাত ১ টার দিকে পৌরসভার নৈয়াদীঘিরপাথর এলাকার মুড়মা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সুমন এই এলাকার বাবুল বিশ্বাসের ছেলে।
মুন্সীগঞ্জ সদর থানার ওসি (তদন্ত) গাজী সালাউদ্দিন জানান, মীরকাদিম পৌরসভার মুড়মা এলাকায় দুই গ্রুপ মাদক ব্যাবসায়ীদের মাঝে গোলাগুলি’র ঘটনা ঘটে। এতে প্রতিপক্ষের গুলিতে সুমন বিশ্বাস ওরফে কানা সুমন নিহত হয়। পুলিশ খবর পেয়ে এলাকার কাছলা বিজ্র থেকে সুমনের মরদেহ উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে।
এসময় তার সঙ্গে থাকা একটি দেশীয় অস্ত্র (ছুরি) ও বিপুল পরিমাণে ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। তিনি আরও জানান, নিহত সুমন মাদকসহ ২৫টি বিভিন্ন মামলার আসামী। তবে কোন দুই গ্রুপের মধ্যে বন্দুকযুদ্ধ হয় তা জানতে পারেনি পুলিশ। সোমবার (২৮ মে) দুপুরে পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম পিপিএম প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে বিস্তারিত অবহিত করবেন বলে জানান ওসি (তদন্ত) গাজী সালাউদ্দিন।
লাশ ময়না তদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
স/এষ্

