ঢাকাশনিবার , ২৫ মে ২০১৯
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

মুন্সীগঞ্জে দখলের কারনে বিলুপ্তির পথে রজতরেখা নদী

admin
মে ২৫, ২০১৯ ১২:২৪ পূর্বাহ্ণ
Link Copied!

এম.এম.রহমান,মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জ জেলার ঐতিহ্যবাহী নদী হলো রজতরেখা । দীর্ঘকাল থেকে এই নদীটি ছিলো পদ্মা, মেঘনা ও ধলেশ্বরী নদীতে যোগাযোগের অন্যতম মাধ্যম।

কাগজে কলমে আর মানুষের মুখে রজতরেখার নাম আজও শোনা যায়। বাস্তবে নদীটির মাত্র কয়েক শত মিটার চিহ্ন বহন করে আছে। এই নদীটি জেলার টঙ্গিবাড়ী উপজেলার দিঘিরপাড়ের পদ্মার শাখা নদী হতে উৎপত্তি হয়ে দীর্ঘ ১৫ কিলোমিটার উত্তরে মুন্সীগঞ্জ জেলা শহরের ধলেশ্বরী নদীতে মিলিত হয়েছে।

বিভিন্ন সময়ে নদীর দুই তীর দখলে চলে যায়। নদীতে পলিজমার সুযোগ কাজে লাগিয়ে প্রভাবশালী চক্র দীর্ঘ ১৫ কিলোমিটার ধৈর্ঘ্য নদীটির বিভিন্ন স্থানে দখল করে নেয়।নদীর উপর বসতবাড়ী, বহুতল ভবন, দোকানঘর তুলে দখলে নিয়েছে। নদীর জায়গা জুড়ে রয়েছে হাজার হাজার অবৈধ স্থাপনা। নদীটির প্রবেশ মুখ থেকে রাকিরকান্দি পর্যন্ত প্রায় ২০০ মিটার নদীটির চিহ্ন আজো আছে। রাকিরকান্দি গ্রামের অপরপাড়ে দিঘিরপাড় বাজারে শত শত অবৈধ স্থাপনা গড়ে উঠেছে।

সরেজমিনে গিয়ে দেখা যায়, নদীটির উৎপত্তি স্থল দিঘিরপাড় বাজার ঘেষা রাকিরকান্দি গ্রামের শেষ মাথায় নদীটির কিছু অংশ শুকণো মৌসুমে পানি থাকে না । এই সুযোগ কাজে লাগিয়ে স্থানীয় ভূমিদস্যুরা নদীর মুখ বালু দিয়ে ভরাট করে পকেট বানিয়ে বছরের পর বছর ধরে চালিয়ে আসছে রমরমা বালু ব্যবসা। এতে করে ভরা বর্ষায়ও এই নদীর প্রবেশ মুখ দিয়ে পানি আসে না।

স্থানীয়দের অভিযোগ নদীর উৎপত্তি স্থল হতে ১ কিলোমিটার জুড়ে নদীটি দখলে করেছে এক শ্রেনীর বালুদস্যু । বানিয়েছে তাদের বালু বিক্রির ব্যবসায়ীক প্রতিষ্ঠান । যেন দেখার কেউ নেই ।

স্থানীয়রা আরো জানায়, নদীটির উৎপত্তি স্থল দখল মুক্ত করে পুরো নদীটিতে যেন আবারো পানি প্রবাহের ব্যবস্থা করে তাহলে নদীটি পূনরায় ফিরবে আগের রুপে। এ ব্যাপারে দ্রুত পদক্ষেপ না নিলে কেবলমাত্র মানচিত্রে স্মৃতির চিহ্ন হয়ে থাকবে এই নদীটি । দখলদারা জাল দলিল এবং নামজারি করেছে নদীর জায়গা ।

এলাকার লোক দখলদারদের বিরুদ্ধে কোন প্রতিবাদ করার সাহস পাচ্ছে না ।দ্রুত নদীটি উদ্ধারের দাবি জানিয়েছে স্থানীয়রা ।

এ বিষয়ে পরিবেশবাদীরা জানান, দখলদাররা নদীটি একটু একটু দখলে নিয়েছে। বিভিন্ন সরকারের সময়ে কোন পদক্ষেপ না নেয়ায় নদীটি নাব্যতা হারায়। সেই সুযোগ কাজে লাগিয়ে দখলদাররা নদীটি দখলে নিয়েছে।এখন নদীর প্রবেশ মুখ/ উৎপত্তি স্থল ভরাট করে ৪/৫ বছর ধরে বালু ব্যবসা করার কারনে রজতরেখা নদীটির অস্থিত্ব বিলিন হওয়ার পথে।

টঙ্গিবাড়ী উপজেলার নির্বাহী কর্মকর্তা হাছিনা আক্তার বলেন, নদীর উৎপত্তি স্থলে বালুর ব্যবসা করার বিষয়টি শুনেছি । বিষয়টি তদন্ত করে দেখছি । খুব দ্রুত এই রজতরেখো নদীটি দখল মুক্ত করার ব্যবস্থা গ্রহন করা হবে।

স/এষ্