মুন্সীগঞ্জ প্রতিনিধি: মুন্সীগঞ্জের সিরাজদিখানে তকবির হোসেন মোল্লা (৩৫) হত্যার প্রতিবাদ ও জড়িতদের শাস্তির দাবিতে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ কর্মসূচি হয়েছে। সোমবার দুপুরে সিরাজদিখান উপজেলার বালুরচর-সিরাজদিখান সড়কের মোল্লাকান্দি এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। ঘন্টা ব্যাপি মানববন্ধনে অংশ নেয় স্থানীয় কয়েক শতাধিক লোকজন। এসময় তারা হত্যাকারীদের ফাসি ও জড়িতদের গ্রেফতার করে দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানায়। পরে বিক্ষুব্ধ জনতা সড়ক অবরোধ ও বিক্ষোভ মিছিল করে। বিক্ষোভ মিছিলটির স্থানীয় বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে বালুরচর বাজারে এসে শেষ হয়।
উল্লেখ্য, গত ৮ ই আগস্ট সিরাজদিখান উপজেলার বালুরচর ইউনিয়নের মোল্লাাকান্দি গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নূরু বাউলের লোকজন নাসির মেম্বার গ্রুপের লোকজনের উপর হামলা চালায়। এ সময় নাসির মেম্বার গ্রুপের তকবির হোসেন মোল্লাসহ ৩জন টেটাবিদ্ধ হয়। আহতদের মধ্যে তকবির হোসেন মোল্লা রোববার সকালে ঢাকার গেন্ডারিয়ার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।
স/রহ

