ঢাকামঙ্গলবার , ৬ আগস্ট ২০১৯
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

মুন্সীগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে পুলিশের সচেতনতামূলক র‌্যালি

abu naser
আগস্ট ৬, ২০১৯ ৮:০৮ অপরাহ্ণ
Link Copied!

মুন্সীগঞ্জ প্রতিনিধি : মুন্সীগঞ্জে “ডেঙ্গু প্রতিরোধ করি একসাথে” শ্লোগানে জেলা পুলিশের আয়োজনে সচেতনতামূলক র‌্যালি, আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে ।

রবিবার দুপুরে জেলা পুলিশ লাইন’স থেকে সচেতনতা র‌্যালিটি বের হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ট্রাফিক পুলিশ কার্যালয়ে এসে শেষ হয়।

এতে অংশনেয় মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এড. মৃণাল কান্তি দাস, জেলা প্রশাসক মুনিরুজ্জামান তালুকদার, পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম পিপি এমএম, অতিরিক্ত জেলা প্রশাসক সাইফুর ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান সহ জেলা পুলিশের কয়েক শতাধিক সদস্য সরকারি কর্মকর্তা, সুশীল সমাজের প্রতিনিধি, জনপ্রতিনিধি, গনমাধ্যমকর্মী সহ অন্যান্যরা।

এর আগে এ উপলক্ষ্যে জেলা পুলিশের মাসিক সভায় ডেংগু সম্পর্কে আলোচনা করেন অতিথিবৃন্দ।

পুলিশ সুপারের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তরা ডেংগু সম্পর্কে বিভিন্ন বিষয় আলোচনা করে ডেঙ্গু প্রতিরোধে সবাইকে একসাথে কাজ করার আহসান জানান।

পরে কর্মসূচির অংশ হিসাবে বিভিন্ন স্থানে মশক নিধন স্প্রে করা হয়।

 

স/ মেহেদী