ঢাকাসোমবার , ১৯ অক্টোবর ২০২০
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

মুন্সীগঞ্জে ট্রাফিক বিভাগের অভিযানে ১৫ জন চালককে জরিমানা

admin
অক্টোবর ১৯, ২০২০ ১:২৯ পূর্বাহ্ণ
Link Copied!

মুন্সীগঞ্জে ট্রাফিক বিভাগের অভিযানে ১৫ জন চালককে জরিমানা

এম এম রহমান: মোটর যান আইনে ১৮ বছরের নিচে কোন ব্যক্তি কোন ধরনের যানবাহন চালাতে পারবেনা। আইনে নিষিদ্ধ হলে মুন্সীগঞ্জ জেলা জুড়ে ৮ থেকে ১২ বছরের শত শত শিশুদেরকে ব্যাটারিচালিত অটো বা মিশুক চালাতে দেখা গেছে। এতে করে প্রতিনিয়ত ঘটছে ছোট বড় অনেক দূর্ঘটনা।

মোটরযান আইন বাস্তাবায়ন এবং চালকদের সতর্ক করতে সচেতনতামূলক অভিযান চালায় মুন্সীগঞ্জ ট্রাফিক বিভাগ। অভিযানের প্রথম দিনে শহরের বিভিন্ন সড়ক থেকে ১৫ জন শিশু চালককে আটক আটক করে ট্রাফিক পুলিশ। রবিবার সকাল থেকে দুপুর আটক হওয়া ১৫ জন চালকের বয়স ১২ বছরেরর নিচে। এসব চালকদের নেই কোন প্রশিক্ষন। অভিভাবকদের অসচেতনতার কারনে দিন দিন শহরজুড়ে শিশু চালকদের সংখ্যা বেড়েই চলছে।

ট্রাফিক বিভাগের অফিস সুত্রে জানাগেছে, শিশু চালকদের আটক করার পর তাদের অভিভাবকদের খবর দিয়ে আনা হয় ট্রাফিক ফাঁড়িতে। এসময় অভিভাবকরা তাদের শিশু সন্তানকে আর কোন ধরনের গাড়ী চালাতে দিবেনা বলে মুচলেকা দিয়ে তাদেরকে ছাড়িয়ে নিয়ে যায়। শিশু চালকদের কাছে ব্যাটারি চালিত অটো বা মিশুক যেন ভাড়ায় দেয়া হয় এজন্য একাধিক গাড়ীর গ্যারেজ ও গাড়ীর মালিকককে সতর্ক করা হয়।

পরে জব্দকৃত গাড়ীগুলোকে জরিমান আদায় করে ছেড়ে দেয় হয়। এছাড়াও কোন গ্যারেজ মালিক যেন শিশুদের কাছে গাড়ীর চাবি তুলে না দেয় সেদিকে নজর রাখার জন্য সকলকে অনুরোধ করে ট্রাফিক বিভাগ। পাশাপাশি সাধারন যাত্রীরাও যেন শিশু চালকদের গাড়ীতে না উঠে এবং অন্যকেও সচেতন হওয়ার পরামর্শ দেন। কারন শিশু চালকের কারনে রাস্তায় ঘটতে পারে বড় ধরনের দূর্ঘটনা।

মুন্সীগঞ্জ ট্রাফিক বিভাগের (টিআই প্রশাসন) কাউছার ই আলম চমক নিউজকে জানান, মোটরযান আইনে ১৮ বছরের নিচে কেউ গাড়ীর চালকের আসনে বসতে পারে না। শিশু চালকদেরকে তাদের অভিভাবকরা মুচলেখা দিয়ে ছাড়িয়ে নিয়ে গেছে ।

তারা তাদের শিশু ছেলেদেরকে অটো মিশু চালাতে দিবে না। আমাদের এই সচেতনাতামূলক অভিযান অব্যাহত থাকবে। তবে এজন্য সাধারন যাত্রীদেরকেও সচেতন হতে হবে। তারা যেন কোনমতে শিশু চালকদের গাড়ীতে না উঠে।

স/এষ্