এম এম রহমান,মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জ জেলায় গত এক সাপ্তাহে করোনায় আক্রান্তের সংখ্যা হয়েছে ২৪ জন। গতকাল বুধবার ছিলো আক্রান্তের সংখ্যা ১৯ জন। আজ বৃহস্পতিবার জেলায় নতুন আরো ৫ জন করোনা রোগীকে শনাক্ত করেছে আইইডিসিআর।
এদের মধ্যে মুন্সীগঞ্জ সদরের কেওয়ারে ১ জন, লৌহজংয়ে ২জন এবং গজারিয়ায় ১ জন। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ২৪ জনে। এদের মধ্যে ১৪ জনকে রাজধানীর কূমিটোল ও কুয়েতমত্রী হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। করোনায় আক্রান্ত হয়ে জেলায় এই পর্যন্ত ৪ জন মৃত্যু বরন করেছে। বিষয়টি নিশ্চিত করেছেন সিভিল সার্জন ডা: আবুল কালাম আজাদ।
সিভিল সার্জন ডা: আবুল কালাম আজাদ জানান, মুন্সীগঞ্জ জেলার ৬টি উপজেলায় ১৬৪ জনের সোয়াব নমুনা আইইডিসিআরো পাঠানো হলে এদের মধ্যে এই ২৪ জন করোনা রোগী শনাক্ত হয়।
করোনায় আক্রান্ত হয়ে জেলায় ৪ জনের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার নতুন করে আরো ৪৬ জনের নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠিয়েছি। বর্তমানে জেলায় হোম কোয়ারেন্টাইনে আছে ২১১ জন।
স/এষ্

