এম এম রহমান,মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জে গত ২৪ ঘন্টায় নতুন করে ২৭ জনের করোনা সনাক্ত হয়েছে। জেলায় গতকাল পর্যন্ত করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ছিলো ২৪৫ জন। সোমবার সকালে ৭, ৮ এবং ৯ তারিখের পেন্ডিং থাকা ২০২ জনের ফলাফল পাঠায় ন্যাশনাল ইনস্টিটিউট অব প্রিভেনটিভ অ্যান্ড সোশ্যাল মেডিসিন ( নিপসম) ।
এতে ২৭ জনের ফলাফলে করোনা পজেটিভ আসে। এ নিয়ে জেলায় মোট করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ২৭২ জনে। নতুন আক্রান্তদের মধ্যে মুন্সীগঞ্জ সদরে ২০ জন, লৌহজংয়ে ৬ জন এবং শ্রীনগরে ১ জন। প্রানঘাতি করোনা ভাইরাসে জেলার বিভিন্ন উপজেলায় করোনা আক্রান্তদের মধ্যে মুন্সীগঞ্জ সদরে ১১৭, সিরাজদিখানে ৫০ জন, শ্রীনগরে ৩৮ জন, লৌহজংয়ে ৩২ জন, টঙ্গিবাড়ী ১৪ জন এবং গজারিয়ায় ২১ জন।
এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মারা গেছে মোট ১২ জন। এরমধ্যে মৃত ব্যক্তির নমুনা ছিলো ১০ জনের। ইতিমধ্যে আক্রান্তদের মধ্যে সুস্থ্য হয়ে বাড়ী ফিরেছেন ১২ জন করোনা আক্রান্ত রোগী। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা সিভিল সার্জন ডা: আবুল কালাম আজাদ।
স/এষ্

