এম এম রহমান,মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জ জেলায় নতুন করে ১৩ জনসহ মোট আক্রান্তের সংখ্যা ৩৭ জন। গতকাল বৃহস্পতিবার দুপুর পর্যন্ত ছিলো ২৪ জন। বিকেলে বাড়ে আরো ৩ জন। শুক্রবার নতুন করে আরো ১৩ জনের করোনা শনাক্ত হয়।
এ নিয়ে জেলায় মোট করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৩৭ জন। নতুন আক্রান্তরা হলেন, মুন্সীগঞ্জ সদরে ৩ জন, সিরাজদিখান ৩ জন, গজারিয়া ১ জন, লৌহজং ২ জন,টঙ্গিবাড়ী ১ জন এবং শ্রীনগরে ৩ জন । বিষয়টি নিশ্চিত করেছেন সিভিল সার্জন ডা: আবুল কালাম আজাদ। আক্রান্ত অধিকাংশ ব্যক্তি ঢাকা – নারায়ঞ্জের সংস্পর্শে এসে আক্রান্ত হয়েছে বলে জানান সিভিল সার্জন।
সিভিল সার্জন ডা: আবুল কালাম আজাদ জানান, মুন্সীগঞ্জ জেলা থেকে গতকাল বৃহস্পতিবার ৪৬ জনের নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়। আজকে সেই ৪৬ জন রোগীর পরিক্ষার শেষে ১৩ জনের ফলাফলে পজেটিভ আসে। জেলায় মোট করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা ৩৭ জন।
স/এষ্

