ঢাকাসোমবার , ৭ এপ্রিল ২০২৫
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

মুন্সীগঞ্জে জেলার অবকাঠামোগত উন্নয়ন সংক্রান্ত সভা অনুষ্ঠিত

চমক নিউজ, ময়মানসিংহ
এপ্রিল ৭, ২০২৫ ৯:১৯ অপরাহ্ণ
Link Copied!

মুন্সীগঞ্জে জেলার অবকাঠামোগত উন্নয়ন সংক্রান্ত সভা অনুষ্ঠিত

মুন্সীগঞ্জ প্রতিনিধি– মুন্সীগঞ্জ জেলায় স্বাস্থ্য ও যোগাযোগ খাতে অবকাঠামোগত উন্নয়ন সংক্রান্ত সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার দুপুর ১২ টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে সভাটি অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের অন্তর্র্বতীকালীন সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও কৃষি মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী (অব:), শিল্প মন্ত্রণালয় এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত উপদেষ্টা আদিলুর রহমান খান,সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত মাননীয় উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।এছাড়াও উপস্থিত ছিলেন নৌবাহিনী প্রধান এডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান ।

জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাত এর সভাপতিত্বে উন্নয়ন সভায় আরোও উপস্থিত ছিলেন,অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সম্মানিত সচিব মোঃ শাহরিয়ার কাদের ছিদ্দিকী, স্থানীয় সরকার বিভাগের সম্মানিত সচিব মোঃ নিজাম উদ্দিন, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মোঃ নজরুল ইসলাম,অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের সম্মানিত সচিব ড. মোঃ খায়েরুজ্জামান মজুমদার সহ বিভিন্ন মন্ত্রনালয়ের উর্ধতন কর্মকর্তাগন সেখানে উপস্থিত ছিলেন।

সভায় জেলার সরকারী মেডিকেল কলেজ স্থাপন, সড়ক ও জনপথ বিভাগের রাস্তাঘাট উন্নয়ন, মুন্সীগঞ্জের রাস্তা সংক্রান্ত প্রকল্প ও কাটাখালি খাল উন্নয়ন প্রকল্পসহ নানা উন্নয়ন সংক্রান্ত বিষয়ে আলোচনা ও বিশেষ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সভা শেষে মুন্সীগঞ্জের প্রত্নতাত্বিক ও দর্শনীয় স্থানসমূহ সম্প্রর্কিত ভ্রমণবই ‘ প্রত্নকথা বইয়ের ’মোড়ক উন্মোচন শেষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে জেলা শিল্পকলা একাডেমির সংস্কার এবং পরিত্যক্ত গণসদন হলকে পূণ: নির্মাণ করে সেখানে একটি কালচারাল কমপ্লেক্স নির্মাণ করার বিষয়ে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা শিল্পকলা একাডেমির সংস্কারের পাশাপাশি গণসদন হলকে পূন নির্মাণ করে কালচারাল কমপ্লেক্স ভবন নির্মাণ করা হবে বলে আশ্বাস প্রদান করেন।

এর আগে সকালে জুলাই গ্যালারি পরিদর্শন করেন উপদেষ্টাবৃন্দগন। সেখানে জুলাই ২০২৪ এর গণঅভ্যুস্থানের স্মুতি ধরে রাখার জন্য ‘ ২৪ বিপ্লব সূতিকাগার এবং জুলাই অভ্যুস্থানের ঘটনা প্রবাহের চিত্রসম্বলিত বর্ণনা ও শাহাদাতবরণকারীদের ছবি জুলাই গ্যালারিতে স্থান পায়।