এম এম রহমান,মুন্সীগঞ্জ: পরিবার থেকে আলাদা থেকে জীবনের ঝুঁকি নিয়ে করোনা প্রার্দুভাব মোকাবেলায় প্রতিদিন বিভিন্ন স্থানে জীবানু নাশক স্পে করে যাচ্ছে সরকারী হরগঙ্গা কলেজ শাখা যুব রেডক্রিসেন্ট সোসাইটি ইউনিট। তারা মুন্সীগঞ্জে প্রবেশদ্বার মুক্তারপুর ব্রিজের টোলপ্লাজায় প্রতিটি যানবাহনের পাশাপাশি চালদের শরীরেও জীবানুনাশক স্পে করে যাচ্ছে।
স্বেচ্ছাশ্রমে সরকারী হরগঙ্গা কলেজ শাখা যুব রেডক্রিসেন্ট ইউনিট এই স্পে কার্যক্রম পরিচালনা করছে। এছাড়াও শহরের বিভিন্ন হাটবাজার,পাড়া মহল্লায় ও হাসপাতালেও চলছে তাদের জীবান ুনাশক স্পে কার্যক্রম। এছাড়াও এই ইউনিটটি সন্ধ্যার পরে যেসকল মানুষদের ঔষধ প্রয়োজন তাদের বাড়ীতে বাড়ীতে সাইকেল যোগে পৌছে দিচ্ছে প্রয়োজনীয় ঔষধ ।
যুব রেড ক্রিসেন্ট মোঃ রাব্বির নেতৃত্বে একটি বিশাল টিম জীবনের ঝুঁকি নিয়ে চালিয়ে যাচ্ছে তাদের স্পে কার্যক্রম। তারা প্রতিদিন সকাল ৮ টা থেকে রাত ১০ টা পর্যন্ত চালায় তাদের সেবা কার্যক্রম। যুব সদস্য মোঃ রাব্বি বলেন,মুন্সীগঞ্জের হরগঙ্গা যুব রেডক্রিসেন্ট প্রতিদিন কাজ করে যাচ্ছে ।
মুন্সীগঞ্জের যোগাযোগ ব্যবস্থা অন্যতম মাধ্যম মুক্তারপুর সেতুতে ঢাকা নারায়ণগঞ্জ ও আন্তঃ জেলার জরুরী গাড়ি সহ সাধারণ মানুষ দের এবং সন্ধ্যায় মুন্সীগঞ্জ বাজারে জীবানু নাশক স্প্রে করে যুব সদস্যরা।
এছাড়াও হাসপাতাল পাড়া মহল্লায় আমাদের কার্যক্রম অব্যাত রয়েছে। এই কার্যক্রম পরিচালনা করতে গিয়ে পরিবারে অন্য সদস্যদের সাথে থাকতে পারিনা কোয়ারেন্টাইন মেনে কাজ করতে হচ্ছে যুব সদস্যদের।
স/এষ্

