ঢাকাসোমবার , ১৬ নভেম্বর ২০২০
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

মুন্সীগঞ্জে জমে উঠেছে গরম পোষাকের ব্যবসা

admin
নভেম্বর ১৬, ২০২০ ৫:৩৩ অপরাহ্ণ
Link Copied!

মুন্সীগঞ্জে জমে উঠেছে গরম পোষাকের ব্যবসা

এম এম রহমান: মুন্সীগঞ্জ জেলায় ফুটাপাত থেকে শুরু করে শপিংমল সর্বত্র জমে উঠেছে গরম পোষাকের ব্যবসা। এখনও শীত না পড়লেও পোশাকের বাজারে তার আঁচ পাওয়া যাচ্ছে। পুরোনো ও নতুন ফ্যাশনের সংমিশ্রণে জমে উঠেছে পোশাকের বাজার।

হয়তো অনেক আগেই দোকানিদের কাছে শীতের আগমনী বার্তা পৌঁছে গিয়েছিল, তাই দোকানে গরম পোশাকের যেন কমতি নেই। শীতকে কেন্দ্র করে নানা রঙ আর ঢঙ এর পোশাক এসেছে বাজারে। শীতের শুরুর দিকে এই সব শীতবস্ত্রের দাম তুলনামূলকভাবে কম রয়েছে।

নিম্ন আয়ের মানুষ থেকে শুরু করে মধ্যবিত্তরাও ফুটপাতের ভাসমান দোকানগুলোতে ভিড় করছেন। ক্রেতারা সাধ্যের মধ্যে শীত বস্ত্র কিনে নিচ্ছে। শপিং মলগুলোতে বা রাস্তার পাশে ফুটপাতগুলোতে সারি সারি পোশাকের দোকানগুলোর দিকে তাকালেই শীত নিবারণে পোশাকের কথা মনে করিয়ে দিচ্ছে।

সরেজমিনে দেখা যায়, শহরের পোষ্ট অফিস গলি থেকে শুরু করে থানার পুল পর্যন্ত বিভিন্ন স্থানে ফুটপাতে শীতবস্ত্রের পসরা সাজিয়ে বসে আছে হকাররা। শহরের প্রধান প্রধান শপিংমল ও বিপনীবিতানগুলোতেও নতুন নতুন শীত বস্ত্রের বিপুল সমাহার।

ফুটপাতের পাশে থাকা ছোট ছোট মার্কেটগুলোতে ফুলপ্যান্ট, ফুলহাতা গেঞ্জি, জ্যাকেট, মাফলার, হাতমোজা, পা মোজা, টুপি থেকে শুরু করে বিভিন্ন ধরনের ও দামের কম্বল। ফুটপাত থেকে শুরু করে বড় বড় শপিং মলগুলোতেও এসব পোশাক কিনতে সব ধরনের ক্রেতার ভিড়।

প্রতিটি ভাসমান দোকানের সামনেই ক্রেতাদের ভিড়। কোথাও একদরে কোথাও দামাদামির মাধ্যমে চলছে ক্রয়-বিক্রয়।বিক্রেতারা কেউ ভ্যানে করে, কেউ ফুটপাতে বসে বিক্রয় করছেন নানা বয়সীদের শিতের পোশাক বিক্রি করছেন। যার মধ্যে রয়েছে- সোয়েটার, জ্যাকেট, কম্বল, মোজা, হাতমোজা, কান ঢাকা টুপি, মাঙ্কি টুপি, শার্ট-প্যান্ট-ফুল হাতা টিশার্ট, জুতাসহ নানা বস্ত্র সামগ্রী।

শীতের পোষাক কিনতে আসা আলী হোসেন গাজী বলেন, ভাই-বোন আর নিজের জন্য শীতের কাপড় কিনলাম। সামনের দিনগুলোতে শীতের তীব্রতা বাড়বে। তাছাড়া শীতে করোনার প্রভাব বাড়তে পারে । তাই আগে থেকেই শীতের পোষাক বাসায় কিনে নিয়ে যাচ্ছি।

আরেক ক্রেতা মৌসুমী বেগম বলেন, বাচ্চাদের জন্য গেঞ্জি , সোয়েটার আর কানটুপি কিনেছি। এ বছর শীতের পোষাকের দাম মোটামুটি কমই। মার্কেটের দোকানগুলোতে এই পোষাকের দাম বেশী চাচ্ছে । স্বাধ্যের মতে পছন্দমত শীতের পোষাক ফুটপাতের দোকান থেকেই কিনলাম।

ফুটপাতের পোষাক বিক্রেতা আমিনুল বলেন, সব বয়সী নারী পুরুষ ও শিশুদের সোয়েটার, মোজা, জ্যাকেট, মাফলার এবং কান ঢাকা টুপি বিক্রয় করি। শীত এখণও আসেনি তবে বিক্রির পরিমান বেড়েছে । করোনার কারনে দীর্ঘদিন মন্দাভাব ছিলো কাপড়ের ব্যবসায়। শীতের শুরুতে বিক্রয় খুব ভালো হচ্ছে।

অন্যদিকে শীতের আগনের সাথে সাথে জেলার বিভিন্ন উপজেলার হাট বাজারে থাকা লেপ তোষকের দোকানগুলোতেও বেড়েছে ব্যস্ততা। ক্রেতারা সামর্থ অনুয়ায়ী লেপ, তোষক, বালিশ, লেপের কভার বানিয়ে নিচ্ছে। মুন্সীগঞ্জ জেলায় শীতের প্রকোপ না বাড়লেও বেশ আগে থেকেই শীতের কবল থেকে নিজেদেরকে রক্ষা করার জন্য সকল প্রস্তুতি নিচ্ছে সকল শ্রেনী পেশার মানুষ।

স/এষ্