ঢাকাসোমবার , ১৩ এপ্রিল ২০২০
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

মুন্সীগঞ্জে জমি বিক্রির টাকায় ত্রান নিয়ে গ্রামে গ্রামে ছুটে চলছে মহিউদ্দিন হালদার

admin
এপ্রিল ১৩, ২০২০ ৩:৫৯ অপরাহ্ণ
Link Copied!

এম এম রহমান,মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের বিভিন্ন উপজেলার গ্রাম কিং বা পাড়া মহল্লা সব খানে ত্রান নিয়ে ছুটে চলছেন মানবতার উজ্জ্বল নক্ষত্র মহিউদ্দিন হালদার। তিনি জেলার টঙ্গিবাড়ী উপজেলার পদ্মাতীর ভর্তি ইউনিয়ন কামার খাড়ার চেয়ারম্যান।

করোনা ভাইরাসের কারনে জেলায় কর্মহীন দরিদ্র মানুষদের ঘরে ঘরে পৌছে দিচ্ছে খাদ্য সহায়তা। জানাগেছে নিজের জমি বিক্রি করে সেই টাকায় মানুষের ঘরে ঘরে পৌছে দিচ্ছে ১০ কেজি চাল,এক কেজি পেয়াজ,ডাল,লবন,তেল ও একটি করে সাবান।

তার এই ত্রান সহযোগীতা মুন্সীগঞ্জের সদর,টঙ্গিবাড়ী লৌহজং ছাড়িয়ে চলে গেছে সেই পদ্মার ওপাড়ের শরিয়তপুর জেলার নওপাড়ায়। সেখানেও কয়েক শতাধিক জেল,কৃষক দিনমজুরদের মাঝে পৌছে দিয়েছেন খাদ্য সামগ্রী।তার এমন উদ্যোগে মানুষের মাঝে ব্যাপক উৎসাহ উদ্ধিপনা দেখা গেছে। কেউ কেউ তাকে মহামানব বলেও আখ্যায়িত করছেন। আবার কেউ কেউ বলছেন মানবতার এক উজ্জ্বল নক্ষত্র।

তবে সম্পূর্ণ ভিন্ন মতের তরুন এই চেয়ারম্যান মহিউদ্দিন হালদারতিনি বলেন,মহামানব বা মানবতার উজ্জ্বল নক্ষত্র এর কিছুই আমি নই। আমি মনে করি মানব সেবার উপরে কিছুই নেই। কবে কখন মরে যাই তার নিশ্চয়তা নেই। টাকা পয়সা দিয়ে কি হবে যদি সেই টাকা মানুষের কল্যানে না আসে।

মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনার নির্দেশে কাজ করে যাচ্ছেন দাবী করে তিনি আরো বলেন,যতদিন বেচে আছি মানব সেবায় নিজেকে নিয়োজিত রাখবো। এতে যতি আমাকে সব হারিয়ে নি:স্ব হতে হয় তাই হবো।

স/এষ্