এম এম রহমান,মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার সমষবাদ গ্রামে করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে ২বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার দিবাগত মধ্যরাতে দুই বছর পাঁচ মাস বয়সী ওই শিশুর মৃত্যু হয়। এদিকে ওই শিশুর চাচা করোনায় আক্রান্ত বলে জানিয়েছে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা: সৈয়দ রেজাউল ইসলাম।
বিষয়টি নিশ্চিত করে তিনি আরো জানান, শিশুর চাচা করোনায় আক্রান্ত রয়েছেন। বিগত বেশ কয়েকদিন ধরে তাদের বাড়িটি লক ডাউনে ছিলো।এ অবস্থায় করোনা আক্রান্ত ওই চাচার ভাতিজা তথা শিশুটির মৃত্যু হয়। তার নমুনা সংগ্রহ করা হয়েছে। এছাড়াও ইসলামিক ফাউন্ডেশনের সহযোগিতায় শিশুটির দাফন সম্পন্ন করা হবে।
স/এষ্

