ঢাকাশুক্রবার , ১৫ মে ২০২০
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

মুন্সীগঞ্জে ঘুমন্ত গ্রামবাসীদের বাড়ী ঘরে ককটেল হামলা

admin
মে ১৫, ২০২০ ৭:১৭ অপরাহ্ণ
Link Copied!

মুন্সীগঞ্জ প্রতিনিধি: মুন্সীগঞ্জ সদর উপজেলার ককটেলের জনপদ হিসাবে পরিচিত মোল্লাকান্দি ইউনিয়ন। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আজ শুক্রবার ভোর রাতে পূর্ব মাকহাটি গ্রামে একটি বাড়ীতে ককটেল হামলা ও ভাংচুরের ঘটনা ঘটেছে।

স্থানীয়রা জানায়, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পূর্ব মাকহাটি গ্রামের খায়ের উদ্দিন গ্রুপের লোকজন ভোর ৫ টার দিকে একই গ্রামের আ: বারেক মল্লিকের বাড়ীতে ব্যাপক ককটেল বিস্ফোরন ঘটায়। সেহরি খাওয়ার পর গ্রামের মানুষগুলো ঘুমিয়ে ছিলো। হঠাৎ চারদিকে থেকে খায়ের উদ্দিনসহ তার লোকজন বাড়ী ঘরে ককটেল নিক্ষেপ করে ।

পাশাপাশি খায়ের উদ্দিন ও তার লোকজন শর্টগান দিয়ে ফাঁকাগুলি করে ত্রাশ সৃষ্টি করে। হামলাকারীদের ককটেলের আঘাতে মিল্টন মল্লিক, রিমন মল্লিক এবং বাবুল মল্লিকের ঘরের বেড়া, চাল এবং চালের টিন ককটেলের স্পিণ্টারে ব্যাপক ক্ষয় ক্ষতি হয়। তবে এঘটনায় কোন হতাহত হয়নি কেউ।

ভুক্তভোগী আ: বারেক মল্লিক জানান, হামলাকারীরা ককটেল বিস্ফোরন ঘটায় এবং মিল্টন মল্লিকের ঘরে প্রবেশ করে স্টিলের আলমারি ভেঙ্গে টাকা পয়সা এবং স্বর্নালংকার লুটে নিয়ে যায়। পুলিশ ঘটনাস্থলে এসে ককটেল বিস্ফোরনের আলামত এবং গুলির খোসা উদ্ধার করে নিয়ে গেছে।

হামলার বিষয়ে জানতে চেয়ে খায়েরউদ্দিনের সাথে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: আনিচুর রহমান বলেন, গ্রামটিতে খায়েরউদ্দিন এবং মিল্টনের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিলো। আজ সকালে সেই বিরোধের কারনে একটি বাড়ীতে হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় এখনও কোন লিখিত অভিযোগ পাইনি।

স/এষ্