এম এম রহমান মুন্সীগঞ্জ: শহরের পাড়া মহল্লা কিংবা গ্রামের অজো পাড়া গাঁয়ে করোনা সংক্রমন এড়াতে কর্মহীন হওয়া দিনমজুর, জেলে, বেদে সম্প্রদায় ও হত দরিদ্র মানুষের জন্য খাদ্য সামগ্রী নিয়ে ছুটে চলছেন। সাবেক ছাত্রনেতা ও আওয়ামী লীগ নেতা মাহতাব উদ্দিন কল্লোল।
সব খানে ছুটে চলা সাবেক এই তুখোর ছাত্র নেতা কল্লোল। তিনি সরকারি নির্দেশনা অনুসরন করে সামাজিক দুরুত্ব তৈরিতে পাড়া মহল্লাসহ ছুটে যাচ্ছেন বিস্তীর্ন জনপদে। প্রতিদিন দরিদ্রদের মাঝে খাবার সামগ্রী নিয়ে হয়ে যান হাজির ।
আবার কখনো দোকান কিংবা পাড়া মহল্লার অড্ডাস্থলে সমাজিক দুরুত্ব নিশ্চিত করতেও কাজ করেন। এতে সাধারন মানুষের মনও জয় করে নিয়েছেন এই নেতা। এই পর্যন্ত তিনি প্রায় ৩ হাজার দরিদ্র এবং কর্মহীন পরিবারের মধ্যে খাদ্য সহায়তা দিয়েছেন। তার খাদ্য সহায়তার মধ্যে ছিলো, চাল, ডাল, তেল, চিনি, লবন, আলু, পেয়াজ এবং সাবান।
চরাঞ্চলের শিলই গ্রামের রফিক, আসমা, খলিল, বজ্রযোগিনী ইউনিয়নের আটপাড়া, রিক্সা চালক শাহীন, মিরকাদিমের ফিরোজা বেগমসহ একাধিক খাদ্য সহায়তা প্রাপ্তরা জানান, করোনা সংক্রমান এড়াতে কর্মহীন হয়ে হতাশায় ভুগতেছিলাম । বড় বড় নেতা আর ধনী ব্যক্তিরা এখন নীরব হয়ে আছে। সেখানে কল্লোল ভাই নিয়মিত বিভিন্ন এলাকায় প্রতিদিন খাদ্য সামগ্রী দিচ্ছে ।
এতে আমাদের এখানকার মানুষ অনেক উপকৃত হয়েছে।শহরের বিভিন্ন স্থানে, মিরকাদিম পৌর এলাকা, বজ্রযোগিনী, শিলইসহ কয়েকটি ইউনিয়নে তিনি ইতি মধ্যে খাদ্য সহায়তা দিয়েছে। এতে আমরা যেমন খাদ্য সহায়তা পেলাম পাশাপাশি তার কাছ থেকে করোনা মোকাবেলায় সামাজিক সচেতনতার সৃষ্টির জন্য উৎসাহ পেলাম । দেশের এই করোনা দূর্যোগে তিনি এগিয়ে এসেছেন এটা মানবতার দৃষ্টান্ত হয়ে থাকবে।
এ ব্যাপরে মাহতাব উদ্দিন কল্লোল বলেন, প্রতিদিন কর্মহীন, দারিদ্র এবং পিছিয়ে পরা জনগোষ্ঠীর লোকজনদের বাড়ীতে গিয়ে খাদ্য সামগ্রী পৌছে দিচ্ছি। যতোদিন এই করোনার প্রভাব থাকবে ততোদিন আমার এই খাদ্য সহায়তা প্রদান অব্যাহত থাকবে।
স/এষ্

