মুন্সীগঞ্জ প্রতিনিধি:
মুন্সীগঞ্জে গনসদনের জায়গায় অফিসার্স ক্লাব কাম কমপ্লেক্স নির্মান বন্ধ ও গনসদন হলকে আধুনিক মঞ্চে রূপান্তর ও কালচারাল কমপ্লেক্স নির্মানের দাবীতে বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান করেছে মুন্সীগঞ্জের সাংস্কৃতিক কর্মিরা। গনসদন হল ও কালচারাল কমপ্লেক্স বাস্তবায়ন কমিটির ব্যনারে বিভিন্ন সংগঠনের সাংস্কৃতিক কর্মিসহ সর্বস্তরের জনগন সকালে জেলা শিল্পকলা একাডেমীর সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মোহাম্মদ ফজলে আজিমের কাছে স্মারকলিপি প্রদান করে। এর পরপ্রই সাংস্কৃতিক কর্মিরা জেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ মহিউদ্দিন, স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট মৃনাল কান্তি দাস ও মুন্সীগঞ্জ পৌরসভার মেয়র মোহাম্মদ ফয়সাল বিপ্লবের কাছে স্মারকলিপি প্রদান করে। এসময় সাংস্কৃতিক কর্মিরা আগামী ১৯ আগষ্টের মধ্যে অফিসার্স কমপ্লেক্স নির্মার প্রক্রিয়া বাতিল করে গনসদন হল ও কালচারাল কমপ্লেক্স নির্মানের সিদ্ধান্ত নেয়া না হলে ২০ আগষ্ট সুপার মার্কেট চত্তর মুক্তিযুদ্ধের ভাস্কর্য পাদদেশে মানব বন্ধন ও গণস্বাক্ষর কর্মসূচী পালন করবে। এসময় উপস্থিত ছিলেন গনসদন হল ও কালচারাল কমপ্লেক্স বাস্তবায়ন কমিটির আহ্বায়ক হামিদা খাতুন, সদস্য সচিব অ্যাডভোকেট এস আর রহমান মিলন, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাবেক সভাপতি খালেদা খানম, আলী নাছিম, গিয়াস উদ্দিন পিন্টু, মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সোনিয়া হাবিব লাবনী, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক সাব্বির হোসেন জাকির, সাবেক সাধারণ সম্পাদক, জাহাঙ্গির আলম ঢালী, হুমায়ুন ফরিদ, সাইফুল আলম স্বপন, সাস্কৃতিক কর্মি শ.ম.কামাল প্রমূখ।
স/মা

