এম এম রহমান,মুন্সীগঞ্জ: সারাদেশে প্রানঘাতি করোনার ছোবলে প্রতিনিয়ত আক্রান্ত এবং মৃতের সংখ্যা বেড়েই চলছে। সামাজিক দূরত্ব নিশ্চিত করতে জেলা প্রশাসন, পুলিশ, সেনাবাহিনী, র্যাব , ম্যাজিস্ট্রেটরা নির্ঘূম রাত কাটাচ্ছে। ২৪ ঘন্টাই সামাজিক দূরত্ব নিশ্চিত করতে কাজ করে যাচ্ছেন তারা।
প্রানঘাতি করানো ভাইরাস মোবাবেলায়। জীবনের ঝুঁকি নিয়ে পুুলিশ, সেনাবাহিনীসহ আইনসংখলা বাহিনীর সকল সদস্যা চেষ্টা চালাচ্ছেন সামাজিক দূরত্ব নিশ্চিত করতে। রাত দিন মানুষকে বুঝিয়ে যার যার বাসায় থাকতে বলছেন, করেছেন সচেতনতার জন্য মাইকিংও ।
প্রশাসনের কঠোর অবস্থানের পরও মুন্সীগঞ্জের বেপরোয়া মনের মানুষগুলো প্রতিনিয়ত সরকারী বিধি নিষেধ অমান্য করেই চলছে। বিভিন্ন অজুহাতে তারা শহর জুড়ে ঘুরে বেড়াচ্ছে। ডাক্তারের কাছে কিংবা হাসপাতালে যাবে এমন হাজারো বাহানা তুলে ধরে তারা।
এক শ্রেনীর বেপরোয়া মহিলারা যেন বাজার করার প্রতিযোগিতায় নেমেছে। তাদের কাছে জীবনের চেয়ে অপ্রয়োজনীয় অধিক পরিমান পন্য কেনাই যেন দামি এবং গুরুত্বপূর্ন। সরকারী ন্যায্য মূল্যের ১০ টাকা কেজি বিক্রির চালের দোকানে, বাজারে , ব্যাংকে, পাড়া মহল্লায় এবং গ্রামাঞ্চলের হাট বাজারগুলোতেও মানুষের উপচে পড়া ভিড়। কেউ মানছেনা সামাজিক দূরত্ব। মুন্সীগঞ্জে গত তিন দিনে ১৪ জন করোনা রোগী শনাক্ত হওয়ার পরও মানুষ এখনও সচেতন হচ্ছেনা।
সোমবার সকালে সরেজমিনে মুন্সীগঞ্জ শহরের কাঁচা বাজার গিয়ে দেখা যায় মানুষের উপচে পড়া ভিড়। বাজার করার দৃশ্য দেখে মনে হচ্ছে করোনা সম্পর্কে তারা কিছুই জানেনা। গায়ের সাথে গা লাগিয়ে আগের মতোই করতেছে বাজার সদাই।
গত কয়েকদিনে কমতি ছিলো না ১০ টাকা কেজি সরকারী চাল বিক্রির দোকানে হাজারো মানুষের জটলা। খোলা থাকা ব্যাংক গুলোতেও আগের মত দীর্ঘ লাইন আর মানা হচ্ছেনা সামাজিক / শাররীক দুরত্ব। শহরে গণপরিবহন কম থাকলেও পায়ে হেঁটে চলা মানুষের উপস্থিতি বেড়েই চলছে।
এদিকে জেলা প্রশাসনের পক্ষ থেকে পুরো জেলাকে সিল করা হয়েছে। জেলার প্রধান প্রবেশদ্বারে চেকপোষ্ট বসানো হয়েছে। পাশাপাশি নৌপথেও টহল জোরদার করেছে নৌ পুলিশ । বন্ধ রয়েছে নৌপথে সকল প্রকার যান চলাচল । জেলার বাইরের কোন গাড়ী এবং মানুষ শহরে প্রবেশ করতে না পারে সেজন্য চেকপোষ্টের মাধ্যমে সার্বক্ষনিক বিষয়গুলোকে গুরুত্ব দিয়ে কাজ করছে আইনসৃংখলা বাহিনীর সদস্যরা।
স/এষ্

