মুন্সীগঞ্জ প্রতিনিধি: মুন্সীগঞ্জে চতুর্থ ধাপের উপজেলা পরিষদ নির্বাচনের ৬টি উপজেলার ৪৯৭ টি কেন্দ্রে ভোট গ্রহন শুরু হয়েছে। আজ রবিবার সকাল ৮টা থেকেই শান্তিপূর্ন পরিবেশ শুরু ভোট কেন্দ্রগুলোতে নেই কোন নারী ভোটারের লাইন। সকাল থেকেই এসব কেন্দ্রে অধিকাংশতেই রয়েছে ভোটার শূণ্যতা। শহরের দক্ষিণ ইসলামপুর বড় মাদ্রাসা কেন্দ্রর দেখাযায় ২হাজার ৭৬জন ভোটার থাকলেও কেন্দ্রটি পুরো ফাঁকা।
কেন্দ্রটির প্রিজাইডিং অফিসার মাহবুবুল হক আলকমর জানান, কেন্দ্রটিতে মোট বুথ ৬টি, সকাল ৮টা থেকে ১০টায় দুই ঘন্টায় ২টি বুথে কোন ভোট পরেনি। বাকি ৪টি তে ভোট পরেছে ৫টি। মুন্সীগঞ্জ শহরের যোগীনঘাট সরকারি প্রাথমিক বিদ্যায়লের প্রিজাইডিং অফিসার শফিকুল ইসলাম জানান কেন্দ্রটিতে রয়েছে মোট ২হাজার ৬৬জন ভোটার, সকাল থেকেই ভোটর উপস্থিতি কম। তবে কেন্দ্রে সুষ্ঠ ও শান্তি পূর্ন পরিবেশ রয়েছে বলে তিনি জানান।
এদিকে আ”লীগ অধ্যষিত মুন্সীগঞ্জ উচ্চ বিদ্যালয় কেন্দ্র সাংবাদিকদের উপস্থিতি দেখে লাইনে দাড়ান নৌকা প্রতীকের সমর্থকরা। তাদের প্রায় সবার গলায় নৌকার প্লেকার্ড ঝুলতে দেখা দেছে। সেখানে কয়েকজন ভোটারকে ভোট দিতে দেখা গেছে। এছাড়াও শহরের বিভিন্ন কেন্দ্র ঘুরে দেখাযায় সবকেন্দ্রই ভোটার শূণ্যতা। অন্যদিকে মিরকাদিম পৌরসভা এবং চরাঞ্চলের বিভিন্ন ইউনিয়নেও একই চিত্র দেখা গেছে। ভোটার শূন্যতার মধ্যেই চলছে ভোট গ্রহন।
৬টি উপজেলায় চেয়ারম্যান, ভাইস-চেয়ারম্যান ও মহিলা ভাইস-চেয়ারম্যান পদে এবারের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে মোট-৫৯ প্রাথী। জেলা নির্বাচন অফিসের তথ্যমতে, জেলায় এবার ভোটার সংখ্যা ১১ লক্ষ ৬৩হাজার, ৫৩৭জন। এরমধ্যে পুরুষ ভোটার ৫লক্ষ ৯৮হাজার ৩৩জন ও নারী ভোটর ৫লক্ষ ৬৫হাজার ৫০৪জন। জেলায় এবছর সর্বাধিক ভোটার ২লক্ষ ৯০হাজার ৭০৮জন রয়েছে সদর উপজেলায়। এবার জেলায় প্রথমবারের মত শুধুমাত্র সদর উপজেলাতে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) মাধ্যমে হবে ভোট গ্রহন হচ্ছে। নির্বাচনে ৪৯৭ টি কেন্দ্রের মধ্যে জেলা সদরে ১১৬টি কেন্দ্রে ইভিএম এবং বাকী ৩৮১টি কেন্দ্রে ভোটারা স্বাভাবিক নিয়মেই তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন।
এদিকে উপজেলা পরিষদ নির্বাচন আবাদ, সুষ্ট ও নিরপেক্ষ করতে প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা নেয়া হয়েছে। জেলায় পুলিশ, র্যাব, বিজিবি, আনসার বিডিপিসহ আইনসৃংখলার প্রায় ৩ হাজার সদস্য ৩টি ধাপে নিরাপত্তার নিয়োজিত রয়েছে।
স/রর

