ঢাকাসোমবার , ২৩ এপ্রিল ২০১৮
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

মুন্সীগঞ্জে ইজিবাইক ও বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১ আহত ৩

admin
এপ্রিল ২৩, ২০১৮ ১:৪২ পূর্বাহ্ণ
Link Copied!

মুন্সীগঞ্জ প্রতিনিধি: মুন্সীগঞ্জ শহরের উপকন্ঠে মুক্তারপুর ব্রিজের ঢালে ব্যাটারি চালিত ইজিবাইক ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুলাল (৪৮) নামের একজন নিহত হয়েছে । রবিবার রাত সাড়ে ৭ টার সময় মুক্তারপুর ব্রিজে এ ঘটনা ঘটে। প্রতাক্ষ্যদর্শীদের তথ্যমতে, যাত্রীবাহী ইজিবাইকটি ব্রিজের দিকে যাচ্ছিল । হঠাৎ একটি যাত্রীবাসী বাস এসে সজোরে ধাক্কা মারে ।

এতে ঘটনাস্থলেই দুলাল মারা যায় । দুলাল রংপুর কুঁড়িগ্রামের অলিপুর থানার মৃত- উপল মিয়ার পুত্র। এ সময় ইজিবাইকে থাকা যাত্রী ১. উজ্জল (৪০), ২. আ: লতিফ (৫৫), ৩. নার্গিস (৩০) গুরুত্বর আহত হন । এদের মধ্যে গুরুত্বর আহত উজ্জলকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে । গুরুত্বর আহত দুলাল আধারিয়াতলা গ্রামের মাহমুদুল বয়াতির পুত্র। আহত নার্গিস ও আ: লতিফকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে । তাদের বাড়ী রংপুর জেলার কুঁড়িগ্রামের ওলিপুরে । নিহত দুলাল এবং আহত নার্গিস ও আ: লতিফ ঢাকার জুরাইন এলাকার বউ বাজারে ভাড়া থাকেন ।

মুন্সীগঞ্জ সদর থানার এসআই মো: ইমাম হোসেন জানান, সড়ক দূর্ঘটনায় দুলাল নামের একজন নিহত হয়েছে । গুরুত্বর আহত অবস্থায় একজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে । নিহত দুলালের পরিবারকে খবর দেয়া হয়েছে ।

স/এষ্