ঢাকাবৃহস্পতিবার , ৭ এপ্রিল ২০২২
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

মুন্সীগঞ্জে আব্দুল্লাহপুর বাজার সড়কে যাতায়াত ভোগান্তি লক্ষাধিক মানুষ

এম এম রহমান
এপ্রিল ৭, ২০২২ ২:১৩ অপরাহ্ণ
Link Copied!

মুন্সীগঞ্জে আব্দুল্লাহপুর বাজার সড়কে যাতায়াত ভোগান্তি লক্ষাধিক মানুষ

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার আব্দুল্লাহপুর চৌরাস্তা হতে আব্দুল্লাহপুর বাজারে যাতায়াতে রাস্তাটিতে থাকা বড় বড় গর্তের কারনে লক্ষাধিক মানুষ যাতায়াতে ভোগান্তি বেড়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা। স্থানীয়দের অভিযোগ, আব্দুল্লাহপুর চৌরাস্তা হতে আব্দুল্লাহপুর বাজার সড়কটি দিয়ে হয়ে মিরকাদিম পৌর এলাকায় প্রতিদিন লাখো মানুষ যাতায়াত করেন।

আব্দুল্লাহপুর চৌরাস্তা হতে আব্দুল্লাহপুর বাজারে যাতায়াতের রাস্তাটিতে সান ফ্লাওয়ার এগ্রো ফার্মের সীমানায় রাস্তাটির বিভিন্ন স্থানে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। বড়-বড় গর্ত আর খানাখন্দের কারনে সেখানে রাস্তাটিতে বিপদজনক পরিস্থিতির সৃষ্টি হয়েছে। দিনের পর দিন সংস্কার অভাবে রাস্তাটি আরো ক্ষতিগ্রস্ত হচ্ছে। কিন্তুএলজিইডি কর্তৃপক্ষ রাস্তাটি সংস্কারে কোন উদ্যোগ গ্রহণ করছেনা বলেও অভিযোগ করেছেন স্থানীয়রা।

জানাগেছে, প্রায় ২ বছর আগে সানফ্লাওয়ার এগ্রো ফার্মের সামনে থেকে শুরু করে রাস্তাটির বিভিন্ন স্থানে খানাখন্দের সৃষ্টি হয়েছে। সংস্কার অভাবে খানাখন্দগুলো এখন বড় বড় গর্তে পরিনত হয়েছে। বৃষ্টির সময়ে গর্তগুলোতে পানিজমে থাকে। রাস্তায় পিছ উঠে গিয়ে প্রায় ৭টি বড় আকারের গর্তের সৃষ্টি হয়েছে।

বৃষ্টির পানি জমলে এক একটি গর্ত ডোবার আকার ধারন করে। বৃষ্টির সময়ে ডোবার মধ্যে জল জমায় গর্তের গভীরতা বুঝতে পারেন না পথচারি ও গাড়ী চালকরা। যার ফলে প্রায়শই ঘটছে দূর্ঘটনা ঘটছে। রাস্তাটিতে বর্ষা আর বৃষ্টির সময়ে ভোগান্তি আরো বাড়বে।

বর্তমানে স্কুল-কলেজের পড়ুয়া বা অফিসযাত্রী সকলেই এই পথ দিয়ে যাতায়াত করতে অস্বস্তি বোধ করেন। দীর্ঘদিন রাস্তাটিতে থাকা খানাখন্দ আর বড় বড় গর্তগুলোর কারণে টঙ্গীবাড়ী এবং মিরকাদিম পৌর এলাকার লক্ষাধিক মানুষ।

সরেজমিনে ঘুরে দেখা গেছে, রাস্তাটি দিয়ে অটো, শিশুক, সিএনজিসহ সব ধরনের যানবাহন চলাচল করছে। কিন্তু রাস্তাটিতে বেশ কয়েকটি স্থানে থাকা বড় বড় গর্ত আর খানাখন্দের কারনে ভোগান্তিতে পড়ছেন যাত্রী এবং পরিবহন চালকরা। হেঁলে ধুলে পরিবহনগুলোকে গর্তগুলোর উপর দিয়ে ঝুঁকি নিয়ে চলাচল করতে দেখা গেছে।

পথচারি আরমান কাজী জানান, এই রাস্তাটি দিয়ে দুইটি উপজেলার মানুষ যাতায়াত করেন। ব্যস্ততম এই সড়কটিতে থাকা বড় বড় গর্তগুলোর কারনে মানুষ যাতায়াতে ভোগান্তির শিকার হচ্ছেন। গর্তগুলো অনেক বিপদজনক।

বৃষ্টির সময়ে গাড়ীতে চলতে ভয় লাগে। কারন তখন গর্তগুলোর গভীরতা সম্পর্কে চালকরা কিছুই বুঝতে পারেনা। একজন অসুস্থ্য রোগীকে হাসপাতালে নিয়ে যেতেও ভোগান্তিতে পড়তে হচ্ছে। তিনি আরো জানান, রাস্তাটিতে থাকা গর্তগুলোর সামনে আসলেই ভোগান্তি বেড়ে যায়। দ্রুত সময়ে রাস্তায় থাকা গর্তগুলোকে সংস্কার করার জোর দাবি জানাচ্ছি।

অটো চালক মমিনুল ইসলাম জানান, এই রাস্তা দিয়ে শুধু সাধারণ মানুষ নয় প্রশাসনের লোকজনও যাতায়াত করেন। ঘন্টার পর ঘন্টায় গাড়ী চালালে কোন ক্লান্তি লাগে না। আব্দুল্লাপুর বাজারে যাওয়ার পথে রাস্তাটিতে থাকা গর্তগুলোর কারনে যাত্রী এবং পরিবহন চালকরা ভোগান্তিতে পড়েন। বৃষ্টির সময়ে গর্তগুলোতে জমে থাকে নোংরা পানি। চলাচলের সময়ে নোংরা পানি এসে যাত্রীদের শরীরের কাপগ নষ্ট করে ফেলে।

তিনি আরো জানান, বৃষ্টির মৌসুম আসার আগে রাস্তাটিতে থাকা গর্তগুলোকে মোরামত না করলে যাতায়াকে ভোগান্তি আরো বাড়বে। চালকরা একটু বেখেয়ালি হলেই গাড়ী উল্লে গিয়ে দূর্ঘটনা ঘটনার আশঙ্কা রয়েছে।

এলজিইডির টঙ্গীবাড়ী উপজেলা প্রকৌশলী মো. শাহ মোয়াজ্জেম বলেন, রাস্তাটিতে পানি জমার কারনে বেশ কয়েকটি গর্তের সৃষ্টি হয়েছে। মানুষের যাতায়াত ভোগান্তি লাঘবে দ্রুত সময়ে রাস্তাটিতে থাকা গর্তগুলোকে মেরামত করে দেয়া হবে।

স/এষ্