ঢাকাশনিবার , ২৫ এপ্রিল ২০২০
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

মুন্সীগঞ্জে আধুনিক পদ্ধতিতে সেনাবাহিনীর খাদ্য সহায়তা প্রদান

admin
এপ্রিল ২৫, ২০২০ ৬:০২ অপরাহ্ণ
Link Copied!

এম এম রহমান,মুন্সীগঞ্জ: সকলের তরে সকলে আমরা এই শ্লোগান নিয়ে আর্তমানবতায় সম্পূর্ন আধুনিক পদ্ধতিতে কর্মহীন দরিদ্র ও মধ্যোবিত্ত ৩ শত পরিবারের মাঝে খাদ্য সহায়তা দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী ৯৯ কম্পোজিট ব্রিগেড।

বাহিনীটির নিজেস্ব উদ্যোগে ও অর্থায়নে প্রথম তিন হাজার পরিবার পাবে এই খাদ্য সহায়তা। শনিবার বেলা সাড়ে ১১ টায় মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার দক্ষিন মেদিনি মন্ডল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শুরু হয় খাদ্য সহায়তা প্রদান। যা আগামি দুই মাস অব্যাহত থাকবে বলে জানান তারা।

এর আগে খাদ্য খাদ্য সামগ্রী গ্রহনকারী ৩ হাজার পরিবারের তথ্য তৈরি করে বাংলাদেশ সেনাবাহিনী। পরে তা কার্ডে রূপান্তর করে। খাদ্য সামগ্রী নেওয়ার সময় ভুক্তভোগীরা স্কেন মেশিন বা কম্পিউটারে প্রেস করলেই চলে আসে খাদ্য সহায়তা গ্রহনকারীর তথ্য ।

পরে কার্ডদারীরা তাদের নিজের পছন্দমত খাবার সামগ্রীগুলো সংগ্রহ করতে পারেন। যা উন্নত দেশের শপিং মহল বা বাজারগুলোতে মানুষ যেভাবে শপিং সেন্টারে ঘুরে ঘুরে পছন্দের পন্য সংগ্রহ করে। ঠিক তেমনি এই এই কার্ডধারী ব্যক্তিরা পছন্দের পন্য বেছে নিবে সম্পূর্ন বিনা পয়সায় শুধুমাত্র সেনাবাহিনী কর্তৃক প্রদত্ব কার্ড দিয়ে। যা সম্পূর্ন আধুনিক পদ্ধতিতে তৈরি করা হয়েছে।

সেনাবাহিনীর এমন উদ্যোগে স্ব:স্থি প্রকাশ করেছেন উপহার গ্রহনকারীরা।
উপকার ভোগীরা জানান, আজকে মনে হলো কেনাকাটা করে পছন্দের মত পন্য নিয়ে গেলাম। বিনা পয়সায় আধুনিক এই পদ্ধতি আগে কখনও দেখিনি। বিনা পয়সায় কেনাকাটা করলাম। আজকে সেনাবাহিনীর এই ত্রান সহায়তা পেয়ে আমরা আনন্দিত। আমরা চাই সেনাবাহিনীর মত উদ্যোগ নিয়ে সমাজের বিত্ববানরা এভাবে এগিয়ে আসবে।

আমরা বাংলাদেশ সেনাবাহিনীর সাফল্য এবং এই বাহিনীর সকল সদস্যদের সুস্থাস্থ্য কামনা করছি।
সমরে আমরা,শান্তিতে আমরা,সর্বত্র আমরা দেশের তরে এমন কথা জানিয়ে ব্রিগিডিয়ার জেনারেল খন্দকার তৌহিদ মুরাদ,কমান্ডার ৯৯ কম্পোজিট ব্রিগেড মাওয়া জানান, করোনা প্রার্দূভাবে কর্মহীন ক্ষতিগ্রস্থ এবং মধ্যবিত্ত পরিবারের মাঝে খাদ্য উপহার পৌছে দেয়ার লক্ষে আমাদের নিজেস্ব উদ্যোগে এই কার্যক্রম হাতে নেয়া হয়েছে।

এই খাদ্য সামগ্রীতে আমাদের সৈনিকদের জন্য বরাদ্ধকৃতি খাদ্য সংযোগ করা হয়েছে। যা সম্পৃর্ন ৯৯ কম্পোজিট ব্রিগেড এর নিজেস্ব উদ্যোগ।

এসময় আরো উপস্থিত ছিলেন, লেঃ কর্নেল খন্দকার মোস্তাফিজুর রহমান অধীনায়ক ৯৯ কম্পোজিট ব্রিগেড মাওয়াসহ আরো অনেকে।

স/এষ্