ঢাকাশনিবার , ১৭ অক্টোবর ২০২০
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

মুন্সীগঞ্জে আগাম আলু রোপনে ব্যস্ত সময় পার করছে কৃষকরা

admin
অক্টোবর ১৭, ২০২০ ৩:০৫ অপরাহ্ণ
Link Copied!

মুন্সীগঞ্জে আগাম আলু রোপনে ব্যস্ত সময় পার করছে কৃষকরা

এম এম রহমান: আলুর জন্য বিখ্যাত জেলায় প্রথম ধাপে আলু রোপন শুরু করেছে কৃষকরা। বর্ষার পানি নেমে যাওয়ায় চরের উঁচু জমিতে আলু রোপনে ব্যস্ত সময় পার করছে। ভোর সকাল থেকে জমি পরিস্কার শ্রমিক নিয়ে আলুর জমি পরিস্কার।

পাওয়ার টিলার দিয়ে জমিতে চাষ, জমিতে সার ছিটানো, আলু রোপন । রোপনের পর আলুর জমি খড়কুটো দিয়ে ডেকে দেয়। আলুর জমি গবাদিপশু কিংবা অন্যান্য কারনে যাতে ক্ষতিগ্রস্থ্য না হয় সেজন্য জমির চারপাশে দিচ্ছেন ফসল সুরক্ষার বেঁড়া।

এখন কার্তিক মাস এই সময়টাতেই মুন্সীগঞ্জের কৃষকরা প্রথম ধাপে আগাম আলু রোপন করেন। দ্বিতীয় ধাপে আগ্রায়ন মাস এবং পৌষ মাস জুড়ে চলবে দ্বিতীয় ধাপে পুরো দমে আলু রোপন। আলু রোপন, পরিচর্যা, দ্বিতীয় পর্যায়ে আলুসহ অন্যান্য সবজি আবাদের জমিগুলো প্রস্তুত করতেই চলে আসবে পুরোদমে আলু রোপনের সময়।

এখন থেকে শুরু করে আলুচাষি কৃষকদের কর্মব্যস্ততা থাকবে পৌষ মাসের শেষে সাপ্তাহ পর্যন্ত। পাশাপাশি কৃষানীদের বেড়েছে ব্যস্ততা। কৃষকরা শ্রমিক নিয়ে যে আলুর বীজ রোপন করছেন সেই আলুর বীজ বাড়ীতে বসে টেকে দিচ্ছেন নারীর। শুধু তাই নয় আলুু টাকা শ্রমিকদের দিতে হয় নগদ টাকা অথবা আলুর বীজ ব্যতিত আলুর অবশিষ্ট অংশ। স্থানীয়দের ভাষায় এটাকে কাটা আলু বা গোস্ত বলে।

বীজ আলুগুলোর যেস্থানে অংকুর বা চোখ আছে সেটাকে আলাদা করার পর আলুর যে বাকী অংশ থাকে সেটার দামও বেশ ভালো। খাবার আলু হিসেবেই সেটা বাজারে বিক্রি করে দেয়া হয়। আস্ত আলুর চেয়ে কেজিতে ৫ টাকা কমে বিক্রি হয় গোস্ত আলু।

সরেজমিনে মুন্সীগঞ্জ সদর উপজেলার জাজিরা, সিকদারকান্দি এবং বকচর এলাকার মেঘনার তীরে উচু জমিতে কৃষকদের আলু রোপন করতে দেখা গেছে। কোন কোন জমিতে ইতিমধ্যে আলু রোপন শেষ হয়ে গেছে। পরিচর্যার কাজে সেখানে কৃষকরা সময় দিচ্ছে।

এ সময় পাশেই হাবিজউদ্দিন মাঝি নামক বকচর গ্রামের একজন কৃষক তার জমিতে আগাম আলু রোপন করছেন। তিনি এ গতকালকে ৭০ শতাংশ জমিতে আলুু রোপন করেছে । তিনি আরো ৩১৫ শতাংশ জমিতে এ সাপ্তাহেই আলু রোপনের কাজটি সম্পন্ন করবেন।

কৃষক হাবিজউদ্দিন মাঝি জানান, গতবছর আগাম আলুতে তিনি লাভবান হয়েছিলো। এরবছর তিনি ৪শত শতাংশ জমিতে আগাম আলু রোপন করবে। ইতিমধ্যে ৩শ শতাংশ জমিতে আলু এবং ১শ শতাংশ জমিতে শীলকালীন শাক সবজি আবাদ সম্পন্ন করেছে। আরেক কৃষক সালামও তার নিজস্ব ৩শ শতাংশ জমিতে আলু রোপন করেছে।

তিনি আরো জানান, আগামী সাপ্তাহে মেঘনা তীরের শত শত একর জমিতে আলু রোপনের প্রস্তুতি নিয়েছে। পাশাপাশি অনেক কৃষকর পেঁয়াজের চারা আবাদেও ব্যস্ত সময় পার করছেন। এসব পেঁয়াজের চারা আলু উঠার পর আলুর জমিতে রোপন করবেন কৃষকরা।

জেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপ-পরিচালক মো: শাহ আলম জানান, এবছর ফসলি জমির পানি দ্রুত নেমে গেছে। উঁচু জমিগুলোতে আগাম আলু রোপন শুরু করেছে কৃষকর। আরো ১০ দিন পর পুরো জেলা জুড়ে আলু রোপন বেড়ে যাবে। আমরা এবছর ১ হাজার আলু চাষিকে ১শ গ্রাম করে পেঁয়াজের বীজ দিবো।

এটা তারা আলুর জমিতে সহায়ক ফসল হিসেবে রোপন করবে। এতে কৃষকদের অতিরিক্ত সার ও কিটনাশক ব্যবহার করতে হবে না। ১শ গ্রাম পেঁয়াজের বীজ থেকে কৃষকরা ৫ মন পেঁয়াজ উৎপাদন করতে সক্ষম হবে। এতে কৃষকরা আলুতে ক্ষতির সম্নখিন হলে সেটা পোষিয়ে নিতে পারবে কৃষকরা।

স/এষ্