ঢাকাশনিবার , ২ নভেম্বর ২০১৯
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

মুন্সীগঞ্জে আওয়ামীলীগের পাল্টাপাল্টি কর্মসূচিতে প্রশাসনের ১৪৪ধারা জারি

admin
নভেম্বর ২, ২০১৯ ১:৫৮ পূর্বাহ্ণ
Link Copied!

এম.এম.রহমান,মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার কামারখাড়া ইউনিয়ন আওয়ামীলীগের দুই গ্রুপের পাল্টাপাল্টি কর্মসূচিকে কেন্দ্র করে সংহিসতার আশংকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে।

শুক্রবার ভোর ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত ইউনিয়নের কামারখাড়া বাজার ও আশপাশের এলাকায় ১৪৪ধারা জারি করে উপজেলা নিবাহী কর্মকর্তা মোসামৎ হাসিনা আক্তার।

স্থানীয় সূত্রে জানাযায়, ওয়ার্ড কমিটিতে গঠনে বিএনপিকর্মীদের অনুপ্রবেশ ঠেকাতে ইউনিয়ন কমটির সভাপতি আমির হোসেন বেপারী বাজার এলাকা শুক্রবার সমাবেশ ডাকে।

একই স্থানে উপজেলা কমিটির সভাপতি জগলুল হালদার ভূতু পাল্টা কর্মসূচি ডাকে। এতে দুই গ্রুপের মধ্যে উত্তেজনা সৃষ্টি হলে স্থানীয় কামারখাড়া বাজার ও আশপাশের এলাকায় সভা-সমাবেশে নিষেধাজ্ঞায় ১৪৪ধারি জারি করে প্রশাসন।

এদিকে সকাল থেকে বাজার এলাকায় বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে।

এ বিষয়ে টঙ্গীবাড়ী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, কোন পক্ষ যেন বিশৃংখলা করতে না পারে ও আইনশৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রণ বাহিনীর সদস্যরা তৎপর রয়েছে।

স/এষ্