মাইমুনা আক্তার, মুন্সীগঞ্জ: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ নিয়ে সদর উপজেলার মোল্লাকান্দি ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান মহসিনা হক কল্পনার ছোটবোন জেসমিন আক্তার জুঁই স্কুল জীবন থেকেই আওয়ামিলীগের রাজনীতির সাথে সম্পৃক্ত হন ।
দীর্ঘদিন আওয়ামিলীগের রাজনীতির সাথে জড়িত থাকায় জেসমিন বিভিন্ন সময়ে হামলা মামলার শিকার হন। জেসমিনের বিয়ে হয় পার্শবর্তী চরকেওয়ার ইউনিয়নের খাষকান্দি গ্রামে। স্বামীর সংসারে এসেও তিনি দলের হাল ছাড়েনি । তার স্বামী মামুনও একজন আওয়ামিলীগের তুখুর কর্মী ।
জেসমিন নৌকার পক্ষে দীর্ঘবছর ধরে কাজ করছেন । বিগত একাদশ জাতীয় সংসদ নির্বাচনেও জেসমিন দলের নৌকার বিজয় ছিনিয়ে আনতে কাজ করেছেন। পুরুষদের পাশাপাশি এলাকার মহিলাদের উজ্জিবিত করে দলে টেনে আনেন জেসমিন। দলীয় কর্মসূচীতে কর্মীদের নিয়ে শহরে এসে বিভিন্ন সভা সমাবেশে অংশ গ্রহন করেন।
তার জন্ম স্থান মোল্লাকান্দি ও চরকেওয়ারের ঘাষকান্দি (খাষের হাট) গ্রামের লোকজনও তাকে ত্যাগী ও যোগ্যনেত্রী হিসাবে সন্মান করে। স্থানীয় নেতাকর্মীরা ছুটে যান তার কাছে ।
স্বামীর বাড়ীর এলাকার সাধারন মানুষের সুখে দু:খে পাশে দাড়ানোর কারনে এলাকায় তার ব্যাপক জনপ্রিয়তা তৈরী হয়েছে। বর্তমানে তিনি দলকে আরো শক্তিশালী করার লক্ষে কাজ করছেন। উন্নয়নের রাজনীতিতে নারীদের অবস্থান আরো দৃঢ় করতে সকল নারীদের জেসমিনের মত এগিয়ে আসা উচিত বলে মনে করছেন বিশিষ্টজনরা।
এ বিষয়ে জেসমিন আক্তার জুঁই এর সাথে কথা হলে তিনি বলেন, আমি ছোটবেলা থেকেই আওয়ামিলীগকে ভালোবাসি। বঙ্গবন্ধুকে কখনও বাস্তবে দেখিনি তবে তার আদর্শ আমাকে আকৃষ্ট করেছে। আমি যখন আমার প্রিয়নেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেখি তখন তার মধ্যে জাতিরপিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শকেই খুঁজে পাই। বঙ্গুবন্ধুর ৭ই মার্চের অগ্নিঝড়া ভাষন টিভিতে যখন দেখি তখন মনে হয় বঙ্গবন্ধু মরেনি । আজও বেঁচে আছে ১৬ কোটি মানুষের অন্তরে । আওয়ামিলীগ সরকারের উন্নয়নের রাজনীতিতেও আমি সেই বঙ্গুবন্ধুর আদর্শের রাজণীতির গন্ধ পাই ।
তিনি আরো বলেন, দেশের চলমান উন্নয়নে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলাদেশ গড়ার লক্ষে কাজ করতে চাই । মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে । বিশ্বের মধ্যে বাংলাদেশকে একটি উন্নত আধুনিক, উন্নত রাষ্ট হিসাবে গড়ে তুলতে জননেত্রী, নারীদের উন্নয়নের অগ্রদুত মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে চাই।
স/এষ্

