মুন্সীগঞ্জ প্রতিনিধি: তথ্য ও প্রযুক্তি আইনের মামলায় মহামান্য হাই কোর্ট থেকে আগাম জামিন পেয়েছেন মুন্সীগঞ্জের ৬ সাংবাদিক। সোমবার সকালে বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি কৃষ্ণা দেবনাথ এর যৌথ বেঞ্চ সাংবাদিকদের ৬ সাপ্তাহের আগাম জামিন মঞ্জুর করেন। এর আগে এই মামলায় আটককৃত সাংবাদিক শেখ মো: রতন মুন্সীগঞ্জ জেলা ও দায়রা জজ আদালত থেকে জামিনে মুক্তিলাভ করেন।
উল্লেখ্য- মীর নাসিরউদ্দিন উজ্জল নামের এক ব্যক্তি বেসরকারী বিশ্ব বিদ্যালয় দারুল ইহসান ইউনিভার্সিটি থেকে এল এল বি সার্টিফিকেট সংগ্রহ করে বাংলাদেশ বার কাউন্সিলে সনদ পরিক্ষার জন্য আবেদন করে। তখনকার সময়ে বার কাউন্সিল দারুল ইহসানের বিরুদ্ধে সার্টিফিকেট সর্বরাহে আর্থিক লেনদেনের একাধিক অভিযোগ পায়। এ সময় উজ্জল রেজিস্ট্রেশন করলেও কোন পরিক্ষায় অংশ গ্রহন করতে পারেনি। পরে উজ্জল অতিশ দিপঙ্কর নামক আরেকটি বেসরকারী বিশ্ববিদ্যালয় থেকে একই শিক্ষাবর্ষে একই বিষয়ের উপর আরো একটি সার্টিফিকেট সংগ্রহ করে পূনরায় বার কাউন্সিলে রেজিস্ট্রেশন করেন। এ নিয়ে স্থানীয় একাধিক অনলাইন পত্রিকা ও সামাজিক যোগাযোগ মাধ্যমে দেশ বিদেশে ব্যাপক প্রচারনা পায়। আর এটাতে লাইক , কমেন্ট শেয়ার করায় ক্ষিপ্ত হয়ে মীর নাসিরউদ্দিন উজ্জল ৭জন সংবাদ কর্মীর নামে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের ৫৭ ধারায় মুন্সীগঞ্জ থানায় এই মামলাটি করেন।
স/এষ্

