ঢাকাসোমবার , ৬ আগস্ট ২০১৮
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

মুন্সীগঞ্জে অস্ত্র, গুলি ও ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী পারভীন আটক


আগস্ট ৬, ২০১৮ ৮:০০ অপরাহ্ণ
Link Copied!

এম.এম.রহমান,মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জ সদর উপজেলার পূর্ব মাকাহাটি থেকে বিদেশি পিস্তল একটি ম্যাগজিন ও এক রাউন্ড গুলি এবং ১০ পিস ইয়াবাসহ পারভীন বেগম (৪০) নামের এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর। সোমবার বিকাল সাড়ে ৪ টার দিকে চরাঞ্চলের পূর্ব মাকহাটী গ্রামের ঈদগাঁও সংলগ্ন গনি মল্লিকের বাড়ী থেকে তাকে আটক করা হয়। এসময় তাদের সহযোগীতা করেন আনসার ভিডিপি ও পুলিশ কর্মকতারা।আটককৃত পারভীন বেগম(৪০) চরাঞ্চলের মোল্লাকান্দি ইউনিয়নের পূর্ব মাকাহাটি গ্রামের গনি মল্লিাকের স্ত্রী।

মুন্সীগঞ্জ জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের সহকারি পরিচালক এস এম সাকিব হোসেন জানান,গোপন সংবাদের ভিত্তিতে গনি মল্লিকে বসত ঘরে তল্লাশি চালিয়ে একটি বিদেশি পিস্তল,একটি ম্যাগজিন,এক রাউন গুলি ও ১০ পিস ইয়াবাসহ পারভীন বেগমকে আটক করা হয়। অবৈধ অস্ত্র ও মাদক রাখার অভিযোগে মামলার প্রস্তুতি চলছে।
স/রহ