মুন্সীগঞ্জে অটো-মিশুকের রাজত্ব, তীব্র যানজটের অস্থির জনজীবন
এম এম রহমান, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জ জেলা শহরের বিভিন্ন সড়কে অতিরিক্ত গণপরিবহনের কারনে সৃষ্টি হচ্ছে তীব্র যানজট। এতে করে অস্থির হয়ে উঠেছে জনজীবন। শহর জুড়ে যাত্রীর তুলনায় অধিক পরিমান ব্যাটারি চালিত অটো মিশুক। ভোর সকাল থেকে অনিয়ন্ত্রিন এসব যানবাহন সড়কে ধাবিয়ে বেড়াচ্ছে।
যেখানে সেখানে গড়ী থামিয়ে যাত্রী ওঠানামা, গরুত্বপূর্ন সড়কের দু”পাশে পাকিং করে যাত্রীর জন্য অপেক্ষা, নিষিদ্ধ হাইড্রোলিক হর্ন ব্যবহার, রাত হলে নিষিদ্ধ এলইডি লাইট ব্যবহার, দিনরাত শব্দ দূষন, যানজট সৃষ্টিকারী এসব গণপরিবহনের নেই কোন লাইসেন্স। চালকদেরও নেই কোন প্রশিক্ষন।
ট্রাফিক আইন সম্পর্কে তাদের নেই কোন নূনতম ধারনা। অল্প পুঁজিয়ে প্রতিদিন হাজার টাকা আয় করা যায়। এজন্য শিশু থেকে বৃদ্ধরাও অটো মিশুক কিনে রাস্তায় নেমে পড়ছে। জেলা শহর ছাড়াও জেলার সব উপজেলাগুলের সড়কগুলো এখন অটো মিশুকের দখলে চলে গেছে। মুন্সীগঞ্জ জেলাটি এখন অটো মিশুকের নগরিতে পরিনত হলেও এসব অবৈধ পরিবহনগুলো নিয়ন্ত্রনে আনতে পারেনি প্রশাসন।
সরেজমিনে অনুসন্ধানে দেখা গেছে, প্রতিদিন সকাল ৯টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত শহরের বঙ্গবন্ধু সড়কে থেমে থেমে যানজটের সৃষ্টি করছে অতিরিক্ত অটো মিশুক। রাস্তার এক পাশ থেকে অন্য পাশে যাওয়ার জন্য সাধারন মানুষকে অনেকটা ট্রাফিক সিগনালের মতো অপেক্ষা করতে হয়। মুন্সীগঞ্জ বাজার রুটে , সুপার মার্কেট চত্বর, শহরের অদূরে পেট্রোল পাম্প, মুক্তারপুর সেতুর প্রবেশ মুখ এবং সিপাহীপাড়া এলাকায় অটো মিশুকের কারনে যানজট সৃষ্টি এখন নিত্য দিনের ঘটনা।
এসব পরিবহনের কারনে সৃষ্ট যানজট নিরসনে ট্রাফিক পুলিশকেও কঠোর পরিশ্রম করতে হচ্ছে। সকাল থেকে গভীর রাত পর্যন্ত অনিয়ন্ত্রিন এসব যানবাহনের নিয়ন্ত্রন করতে রাস্তার মোড়ে মোড়ে কঠোর অবস্থানে থাকছেন ট্রাফিক পুলিশের সদস্যরা। ওভারটেকিং এবং যানজট সৃষ্টির কারনে ব্যাটারি চালিত ইজিবাইক , মিশুক চালকদেরকে আটক করে জরিমানা আদায় অব্যাহত রেখেছে জেলা ট্রাফিক বিভাগ।
তারপরও এসব পরিবহন অনেকটা অনিয়ন্ত্রিত রয়ে গেছে। যেখানে সেখানে যাত্রী ওঠানামা, পাকিং, ট্রাফিক আইন অমান্যসহ সড়কগুলোতে একক আধিপত্য বজায় রখেছেন তারা। ট্রাফিক পুলিশ দিনরাত ঘাষ ঝড়ানো পরিশ্রম করেও বেপরোয়া এসব পরিবহনকে নিয়ন্ত্রন করছে পারছেনা।
পথচারি মো: রাহুল বলেন, প্রতিদিন সকালে অফিসে যাওয়ার সময় তীব্র যানজটের কবলে পরতে হচ্ছে। মুন্সীগঞ্জ কাচারি চত্বর হতে সুপার মার্কেট যেতে সময় লাগে প্রায় ১৫/২০ মিনিট। যে পথে হেঁটে গেলেও সময় লাগে ২/৩ মিনিট। রাস্তার দু”পাশে এলোমেলোভাবে গাড়ী থামিয়ে যাত্রীর অপেক্ষায় থাকে। রাস্তার দু”পাশে দোকান থাকায় যেখানে সেখানে যাত্রী ওঠানামা করছে।
যত্রতন্ত্র স্থানে গাড়ীগুলোকে এলোপাথারি করে রাখছে। রাস্তার উপর দিয়ে লোকজন দু”হাত বাড়িয়ে রাস্তার মাঝখান দিয়ে হাটছেন। বিধায় শহরের প্রধান সড়কগুলোতে তীব্র যানজট চোখে পড়ে। রাস্তায় ট্রাফিক পুলিশের অনুুউস্থিতে এসব পরিবহনগুলো অনেকটা বেপরোয়া হয়ে গাড়ী চালায়।
যাত্রী কামরুন নাহার বলেন, চাকরি করার কারনে শহরে প্রতিদিন আসতে হয়। এতে সকাল , বিকাল এবং রাতেও যানজটে পরতে হচ্ছে। সিপাহীপাড়া, মুক্তারপুর এবং শহরের বঙ্গবন্ধু সড়কে ঢুকলেই প্রতিনিয়ত যানজটের কবলে পরতে হয়। চালকরাও বেশ অনিয়ন্ত্রিত হয়ে গাড়ী চালাচ্ছে।
তাদের নেই কোন ড্রাইভিং লাইসেন্স। বেপরোয়া গাড়ী চালানোর কারনে প্রতিদিনই ঘটছে দূর্ঘটনা। এছাড়াও অটো মিশুক গুলোতে ব্যবহার করা হচ্ছে উচ্চমাত্রার হর্ন ও এলইডি লাইট। দিনব্যাপী পুরো শহরকে শব্দ দূষনের নগরীতে পরিনত করছে এসব ঘনপরিবহন। দ্রুত এসব পরিবহনগুলোকে নিয়ন্ত্রন আনার জোর দাবি জানাচ্ছি।
বিআরটিএ অফিস সুত্র বলছে, এই ধরনের অটো , মিশুক চলাচলের কোন বৈধতা দেয়া হয়নি। ট্রাফিক পুলিশ ব্যবস্থা নিবে। অন্যদিকে ট্রাফিক বিভাগ ইচ্ছে করলেও পারছেনা এসব পরিবহন নিয়ন্ত্রন করতে। হাজারো মানুষের জীবন জীবীকাও । অনেক ক্ষেত্রে এটাকে নিয়ন্ত্র্রন করতে গেলেও নানান প্রতিকূলতার সম্নিখিন হতে হচ্ছে ট্রাফিক বিভাগকে।
সিনিয়র এ এস পি (ট্রাফিক) মো: নাজমুর রায়হান বলেন, জেলা শহরে যাত্রীর তুলনায় পরিবহন সংখ্যা দ্বিগুন। সকাল হলে কাচারি চত্বর হতে সুপার মার্কেট পর্যন্ত যানজটের সৃষ্টি করছে এসব পরিবহন। ট্রাফিক পুলিশের একার পক্ষে এসব পরিবহন নিয়ন্ত্রন করা সম্ভব নয়। বিআরটিএ বলে এগুলোর অনুমোদন নেই ব্যবস্থা নিন।
ব্যবস্থা নিতে গেলে নানা মহলের তৎবির আসে। এসব পরিবহন বন্ধ করে দিলেও হাজারো মানুষ বেকার হবে। তিনি আরো বলেন, এসব পরিবহনকে নিয়ন্ত্রনে আনতে জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন,পৌরসভাকে এগিয়ে আসতে হবে। যানজট নিরসনে শহর থেকে গাড়ীর সংখ্যা কমাতে হবে। পাশাপাশি পার্শবর্তী জেলা থেকে বহিরাগত গাড়ীগুলোর অনুপ্রবেশ পুরোপুরি বন্ধ করতে হবে।
স/এষ্

