ঢাকাসোমবার , ৩ জুন ২০১৯
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

মুন্সীগঞ্জের সিপাহীপাড়ায় জামিনা মহসীন ফাউন্ডেশনের ঈদ সামগ্রী বিতরন

admin
জুন ৩, ২০১৯ ২:২৭ পূর্বাহ্ণ
Link Copied!

মুন্সীগঞ্জ প্রতিনিধি: প্রতি বছরের ন্যায় এবারও ঈদ সামগ্রী বিতরন করেছে জামিনা মহসীন ফাউন্ডেশন । রবিবার সকাল ১০ টার দিকে সিপাহীপাড়া মন্ডল মার্কেটের সামনে এই ঈদ সামগ্রী বিতরন করা হয়।

ঈদ উপলক্ষে জামিলা ফাউন্ডেশনের উদ্যোগে ৩০০ জন অতি দরিদ্র পরিবারের মধ্যে সেমাই, চিনি, তেলসহ আনুষাঙ্গিক জিনিস বিতরন করে।

ঈদ সামগ্রী বিতরনে সংগঠনটির সভাপতি মো: আক্তার হোসেন মন্ডলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, রামপাল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হাজী আবু বক্কর মাদবর।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, আল আজহার মডেল মাদ্রাসার চেয়ারম্যান মো: আহসানউল্লাহ, বিশিষ্ট ব্যবসায়ী ইকবাল হোসেন, ইউপি সদস্য আ: রহিম দপ্তরী, সিপাহীপাড়া সমাজ কল্যান পরিষদের সভাপতি জয়নাল আবেদীন টুটুল, অভিযাত্রীক এর সাধারন সম্পাদক মো: শফিকুল ইসলাম,চাঁদপুর সকারী কলেজের সহকারী অধ্যাপক মো: সোহেল আহম্মেদ, যমুনা ব্যাংক মুন্সীগঞ্জ শাখার সিনিয়র অফিসার মো: ইব্রাহিম খলিল প্রমুখ।

স/এষ্