ঢাকাশুক্রবার , ১০ এপ্রিল ২০২০
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

মুন্সীগঞ্জের শ্রীনগরে অ্যাম্বুলেন্স ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১

admin
এপ্রিল ১০, ২০২০ ৫:২৪ অপরাহ্ণ
Link Copied!

এম এম রহমান মুন্সীগঞ্জ: ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জের শ্রীনগর এলাকায় ঢাকাগামী অ্যাম্বুলেন্সের সাথে মাওয়া থেকে ছেড়ে আসা যাত্রীবাহী মাইক্রোবাসে সাথে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে একজন নিহত ও হেলপার সহ ৩জন গুরুত্বর আহত হয়েছে ।

শুক্রবার সকালে উপজেলার ষোলঘর বটতলা এলাকায় এই দূর্ঘটনা ঘটেছে।নিহত মাইক্রোবাস যাত্রী দেলোয়ার হোসেন(৫০) মাদারিপুর জেলার বাহিরচর এলাকার মৃত মুছা হাওলদারের ছেলে।

ঢাকা-মাওয়া মহাসড়কের হাসাড়া হাইওয়ে থানার ইনচার্জ আব্দুল বাছেদ জানান, ঢাকার পোস্তগোলা থেকে রঙমিস্ত্রীরা মাইক্রোবাসে করে শিমুলিয়াঘাটের দিকে আসছিল। পথিমধ্যে এক্সপ্রেসওয়ের টোলপ্লাজায় হাইওয়ে পুলিশের চেকপোস্ট থেকে মাইক্রোবাসকে ফেরত যেতে বলা হলে তারা উল্টোপথে আসতে শুরু করে।

পথিমধ্যে বরিশালে লাশ পৌছে দিয়ে আসা ঢাকাগামী অ্যাম্বুলেন্সের সাথে মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এসময় মাইক্রোবাসের এক যাত্রী ঘটনাস্থলেই নিহত হয় এবং আহত হয় ৩ জন যাত্রী। এই ঘটনায় মাইক্রোবাসের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান তিনি।

স/এষ্