ঢাকাসোমবার , ১৩ ফেব্রুয়ারি ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

মুন্সীগঞ্জের শীর্ষ সন্ত্রাসী শাহজালাল মিজি বন্দুকযুদ্ধে নিহত

admin
ফেব্রুয়ারি ১৩, ২০১৭ ২:২৪ অপরাহ্ণ
Link Copied!

মুন্সীগঞ্জ প্রতিনিধি:মুন্সীগঞ্জের শীর্ষ সন্ত্রাসী ২২ মামলার আসামী যুবলীগ ক্যাডার শাহজালাল মিজি পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হয়েছে। সোমবার ভোর ৪টার দিকে মুন্সীগঞ্জ সদর উপজেলার রনছ-রুহিতপুর এলাকার পারুলপাড়ায় এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে পুলিশ ২টি বিদেশী পিস্তল, ২টি ম্যাগাজিন, ২টি চাইনিজ কুড়াল, ১টি রামদা, ১টি চাপাতি ও ২টি ছোড়া উদ্ধার করেছে। এরআগে রোববার পুলিশ বিকেল সাড়ে ৫টার দিকে শাহজালাল মিজিকে শহরের দক্ষিণ কোর্টগাঁওয়ের লিচুতলা থেকে আটক করা হয়।
মুন্সীগঞ্জ পুলিশ সুপার জায়েদুল আলম জানান, শীর্ষ সন্ত্রাসী শাহজালাল মিজিকে আটকের পর রোববার দিবাগত রাত ২টার দিকে থানা ও ডিবি পুলিশ শাহজালাল মিজিকে নিয়ে অস্ত্র উদ্ধার অভিযানে নামেন। তারা পারুলপাড়া এলাকায় পৌছলে শাহজালাল বাহিনী তাদের লক্ষ্য করে গুলি ছুড়ে। শাহজালাল বাহিনীর সদস্যরা পুলিশের হাত থেকে আসামীকে ছিনিয়ে নিতে সংঘর্ষে জড়িয়ে পড়ে। শুরু হয় পুলিশের সঙ্গে গোলাগুলি। এক পর্যায়ে শাহজালাল মিজি গুলিবিদ্ধ হলে তাকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে আসা হয়। সোমবার ভোররাত ৪টার দিকে শাহজালাল মিজি মারা যায়।

স/শা