মুন্সীগঞ্জ প্রতিনিধি: দক্ষিনাঞ্চলের প্রবেশদ্বার মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার শিমুলিয়াঘাটে রবিবার সকাল থেকে ঈদে ঘরমুখো যাত্রীদের ভীর লক্ষ করা গেছে।
বেলা বাড়ার সাথে সাথে বৈরী আবহাওয়ার কারনে এ নৌ রুটে যান চলাচলে কিছুটা বিঘ্ন ঘটে। তখন খানিকটা সময় যাত্রী সাধারন কিছুটা ভোগান্তিতে পড়েন।
প্রিয়জনের সাথে ঈদের আনন্দ উপভোগ করার আনন্দে সামান্য ভোগান্তিকে তারা ভোগান্তির চোখে দেখেনি যাত্রীরা। ঘাট এলাকায় ঘরমুখো মানুষের ভীড় থাকলেও গাড়ীর কোন জটলা নেই। গাড়ী আসা মাত্রই দ্রুততার সঙ্গে ঘাটে ফেরি পাওয়ার কারণে গাড়ীর জট তৈরী হয়নি ।
আজ রবিবার সারাদিন ঘরমুখো মানুষ স্বাচ্ছন্দে বাড়ী ফিরেছে। এ বছর ঘাট এলাকায় কোন যানজট তৈরী না হওয়ার পেছনে ঈদের লম্বা ছুটি বড় কারণ বলে মনে করছেন কর্তৃপক্ষ।
ঘাটে বর্তমানে ৩০/৩৫টির মত পণ্যবাহী ট্রাক ও সামন্য কিছু ছোট বড় গাড়ী পারাপারের অপেক্ষায় রয়েছে।
এদিকে দিনব্যাপী লঞ্চ ও স্পীডবোটেও যাত্রীর চাপ থাকলেও যাত্রীরা সহজেই পারাপার হতে পেরেছেন।
শিমুলিয়াঘাটের বিআইডিব্লটিসি কর্তৃপক্ষ দাবী করেন, এবারের ঈদে লম্বা ছুটি পাওয়ায় মানুষ আস্তে আস্তে তাদের সুবিধামত বাড়ি ফিরছেন। ঘাটে একসাথে চাপ তৈরী হচ্ছে না।
এই জন্য গাড়ির জট নেই। তবে সোমবার গার্মেনস শ্রমিকদের ছুটি হলে সেদিন রাতে ঘাটে যাত্রীর চাপ তৈরী হতে পারে। এছাড়া আর বড় ধরণের কোন চাপ তৈরীর সম্ভাবনা কম বলে মনে করছেন ঘাট কর্তৃপক্ষ।
শিমুলিয়াঘাটের বিআইডব্লিটিসি এর ঘাট ব্যবস্থাপক আব্দুল আলিম জানান, ১৮ টি ফেরি দিয়ে এবার ঈদে যানবাহন পার করা হচ্ছে। শিমুলিয়াঘাট থেকে ফেরিগুলো যানবাহন নিয়ে কাঠালবাড়ীর দিকে যাচ্ছে।
আবার কাঠালবাড়ী থেকে দ্রুত খালি অবস্থায় ফেরি শিমুলিয়াঘাটে চলে আসছে। যাতে দ্রুত এই পাড় থেকে ওপাড়ে যানবাহন পার করতে পারে।
আব্দুল আলিম আরো জানান, ঘাট এলাকায় যে কোন পরিস্থিতিতে তারা প্রস্তুত রয়েছে বলে জানান।
জানাগেছে, এ বছর ৮৭ টি লঞ্চ ও চারশতাধিক স্পীডবোট দিয়ে যাত্রী পারাপার করা হচ্ছে। ঈদে এবার ঘাটের নিরাপত্তার দায়িত্বে পুলিশ, নৌপুলিশ, র্যাব, আনসার বিডিবি, নির্বাহী ম্যাজিষ্ট্রেটসহ ৫ স্তরের ব্যবস্থা নেয়া হয়েছে। এছাড়া অসুস্থ্য হলে স্বাস্থ্য ব্যবস্থার জন্য রয়েছে মেডিকেল টীম।
দূর্ঘটনার জন্য ফায়ার সার্ভিসে একটি টীম সার্বক্ষনিক প্রস্তুত রাখা হয়েছে।
স/এষ্

