এম এম রহমান,মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের লৌহজংয়ে মুন্সীগঞ্জের লৌহজংয়ে বেঁজগাঁও উদয় সমাজ কল্যান সংঘের নিজস্ব অর্থায়নে ২৫০ জনকে ত্রান সামগ্রী দেয়া হয়েছে। শনিবার বিকেলে সামাজিক এই সংগঠনটির পক্ষ থেকে দেয়া হয় এই ত্রান সহায়তা।
ত্রান সহায়তার মধ্যে ছিলো চাউল,বুট,ডাউল,তেল,চিনি,মুরি,খেজুর ইত্যাদি। বিশ্বজুড়ে এখন বড় আতঙ্কের নাম কভিড-১৯ করোনাভাইরাস। যা ইতোমধ্যে কেড়ে নিয়েছে লক্ষাধিক মানুষের প্রাণ। প্রতিদিনই বাড়ছে আক্রান্ত আর মৃতের সংখ্যা। বাংলাদেশেরও এর প্রাদুভাব দেখা দিয়েছে।
বেড়েছে আক্রান্ত ও মৃতের সংখ্যাও। প্রাণঘাতি এ ভাইরাসের সংক্রমণ ঠেকাতে সরকার ঘোষিত সাধারণ ছুটিতে মানবতর জীবনযাপন করছে নিম্ন আয়ের মানুষ। এ অবস্থায় অসহায় কর্মহীন এসব মানুষের পাশে দাঁড়িয়েছে সামাজিক সংগঠন এই সংগঠনটি।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,সংগঠনটির সভাপতি ফারুক ইকবাল মৃধা, আক্তার হোসেন শরীফ,আজাহার ঢালী,সাইফুল ইসলাম শরীফ,মোবারক হোসেন রিদয়,আলমগীর হোসেন বাবু,সেতু শরীফ সহ আরো অনেকেই।
স/এষ্

