ঢাকাসোমবার , ৮ এপ্রিল ২০১৯
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

 মুন্সীগঞ্জের লৌহজংয়ে  ট্রাক চাপায় স্কুল শিক্ষার্থী আছিয়া  নিহত 


এপ্রিল ৮, ২০১৯ ৭:৩৯ অপরাহ্ণ
Link Copied!

এম.এম.রহমান,মুন্সীগঞ্জ :মুন্সীঞ্জের লৌহজংয়ে ক্লাস পরীক্ষা দিতে যাওয়ার পথে ইটবাহী ট্রাকের চাপায় আছিয়া সৈয়াল(১৫) নামের এক নবম শ্রেণীর এক ছাত্রী নিহত হয়েছে। সোমবার দুপুরে ১২টায় উপজেলার বৌলতলী ইউনিয়নের নওপাড়া বাজারের বেইলী সেতুর উপর এ দুর্ঘটনা ঘটে। এঘটনায় ঘাটক ট্রাক জব্দ ও ড্রাইবার দ্বীন মোহাম্মদ (৩৫) কে আটক করেছে লৌহজং থানা পুলিশ। নিহত আছিয়া নওপাড়া উচ্চ বিদ্যালয়ের মানবিক শাখার নবম শ্রেণির শিক্ষার্থী। সে নওপাড়া এলাকার আলমগীর সৈয়ালের মেয়ে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা ১২টায় দিকে নওপাড়া উচ্চ বিদ্যালযয়ে ক্লাস পরীক্ষা দিতে যাচ্ছিলো আছিয়া । সে নওপাড়া বাজারের সামনে বেইলী সেতুতে উঠে। এ সময় বিপরীত দিক থেকে একটি ইটবাহী ট্রাকও সেতুতে উঠে যায়। বেইলি সেতুটি সরু হওয়ায় ট্রাকটি আছিয়াকে সেতুর রেলিংয়ের সাথে চাপা দেয়। এতে ঘটনা স্থলে রক্তক্ষরণ শুরু হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে সিরাজদিখান উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে নিয়ে যায়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে দুপুর ১টার দিকে মারা যায় আছিয়া।

এদিকে দুপুর একটার দিকে সড়ক অবরোধ করে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসুচি পালন করেন উত্তেজিত এলাকাবাসী ও আছিয়ার সহপাঠীরা।
লৌহজং থানার অফিসার ইনচার্য মনির হোসেন জানান, ঘাটক ট্রাক জব্দ ও ড্রাইভারকে আটক করা হয়েছে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
স/রর