ঢাকামঙ্গলবার , ৩ এপ্রিল ২০১৮
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

মুন্সীগঞ্জের লৌহজংয়ে ট্রাকের ধাক্কায় ফেরিওয়ালা নিহত

admin
এপ্রিল ৩, ২০১৮ ৬:০৮ অপরাহ্ণ
Link Copied!

মুন্সীগঞ্জ প্রতিনিধি: মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় বালুবাহী ট্রাকের ধাক্কায় মো. মহিবুল্লাহ (১৮)নামে এক ফেরিওয়ালা তরুণ নিহত হয়েছে। মঙ্গলবার ভোর ৫টার দিকে ঢাকা-মাওয়া মহাসড়কের মাওয়া চৌরাস্তা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত মহিবুল্লাহ সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ থানার লক্ষীপুর গ্রামের আবিদ রহমানের ছেলে। ঘটনার সত্যতা নিশ্চিত করে লৌহজং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনিচুর রহমান জানান, ভোরে মাওয়ায় চৌরাস্তা এলাকায় প্রতিদিনের মতো সড়কের পাশে হালুয়া বিক্রি করার জন্য মাওয়া ঘাটের দিকে রওনা করছিল। এসময় শিমুলিয়া গামী বালুবাহী দ্রুতগতির একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে তাকে চাপা দিলে ঘটনাস্থলেই সে মারা যায় । নিহতের মরদেহ লৌহজং থানা হেফাজতে আছে। বালুবাহী ট্রাক আটক করা হয়েছে এবং গাড়ির সাথে সংশ্লিষ্ট একজনকে আটক করা হয়েছে বলে জানান তিনি।

 

স/এষ্