ঢাকারবিবার , ১৩ জানুয়ারি ২০১৯
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

মুন্সীগঞ্জের লৌহজংয়ে মাদকসহ ইউপি সদস্য রুবেল ও স্ত্রী তাছলিমা আটক


জানুয়ারি ১৩, ২০১৯ ২:২২ অপরাহ্ণ
Link Copied!

মুন্সীগঞ্জ প্রতিনিধি: মুন্সীগঞ্জের লৌহজংয়ের কুমার ভোগ ইউনিয়নের ১ নং ইউপি সদস্য রুবেল র্সদার  (৩৫) ও তার স্ত্রী তাছলিমা বেগম কে ২৫ পিছ ইয়াবা ট্যাবলেট, ১০০ গ্রাম গাজা, ২৫ গ্রাম হেরোইনসহ আটক করেছে লৌহজং থানা পুলিশ। শনিবার দিবাগত রাত ১১ টায় ইউনিয়নটির ফরিয়া গ্রাম থেকে তাকে আটক করা হয়। এসময় তার তাদের দেহ তল্লাশী করে নিষিদ্ধ ২৫ পিস ইয়াবা, ১০০ গ্রাম গাজা, ২৫ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। 
স্থানীয়রা জানায়,দীর্ঘাদন ধরে এই ইউপি সদস্য রুবেল সর্দার ও তার স্ত্রী তাছলিমা এলাকায় দীর্ঘদিন ধরে মাদকের ব্যবসা করে আসছিলো।  তাদের কারনে এলাকা যুবসমাজ মাদকাসক্ত হয়ে পড়ছে। এই মাদক বিক্রেতাকে দম্পতিকে আটক করায় এলাকাবাসীর মাঝে স্বস্তি ফিরে এসেছে। আটক ইউপি সদস্য রুবেল সর্দার ফরিয়া গ্রামের মৃত আতাহার আলী সর্দারের ছেলে। তাছলিমা বেগম হলো আটক রুবেলের স্ত্রী ।  
আটকরে বিষয়টি নিশ্চিত করে লৌহজং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন জানান গোপন সংবাদে খবর পেয়ে রুবেল ও তার স্ত্রীকে মাদকসহ আটক করা হয়। তাদের বিরুদ্ধে মাদক দ্রব নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে।  স/রর